Rajganj | ‘লক্ষ্মীর ভাণ্ডার না নিলেই রাস্তা হবে’, বিডিও-র মন্তব্যে বিতর্ক

শেষ আপডেট:

বেলাকোবা: ভাতা-অনুদান দিতেই রাজ্যের কোষাগারের বিপুল টাকা ব্যয় হয়ে যাচ্ছে। এই অবস্থায় উন্নয়নমূলক কাজের বরাদ্দে টান পড়ছে। প্রতিদিনই বিভিন্ন জায়গায় বেহাল রাস্তা সারানোর দাবিতে বিক্ষোভ হচ্ছে। এবার রাজগঞ্জ (Rajganj)  ব্লকের শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকায় বিক্ষোভ সামলাতে এসে মেজাজ হারালেন রাজগঞ্জের বিডিও। বিক্ষোভকারীদের বিডিও সাফ জানান, লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা না নিলেই রাস্তা হবে।

রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা। এর প্রতিবাদে এদিন পথ অবরোধে শামিল হন এলাকার বাসিন্দারা। বেলাকোবা-গেট বাজার রাস্তায় দেবী চৌধুরানীর মন্দিরের মোড়ে বাঁশ দিয়ে রাস্তা আটকে বিক্ষোভ হয়। প্রায় ২ ঘন্টা টানা অবরোধ-বিক্ষোভ চলে। অবরোধে সক্রিয়ভাবে অংশ নেন মহিলারা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে এসে অবরোধ দেখেই মেজাজ হারান বিডিও। তিনি বলেন, ‘লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাহলে রাস্তার আন্দোলনে কেন? ’ বিক্ষোভকারী মহিলাদের দাবি, রাস্তা চাই। পালটা বিডিও বলেন, ‘লক্ষ্মীর ভান্ডারের টাকা না নিলে ওই টাকা দিয়ে রাস্তা হয়ে যাবে।’ পরে আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। অবরোধ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধেই তোপ দাগেন বিডিও (BDO)। তবে রাস্তা নিয়ে আশ্বাস দিয়েছেন তিনি। তবে বিডিওর ‘লক্ষ্মীর ভাণ্ডার’ সংক্রান্ত মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Kim Jong Un | কিমকে ছোঁয়ার চেষ্টা করলেই ‘স্বয়ংক্রিয়’ পরমাণু হামলা! যুদ্ধের নীতিতে আমূল বদল উত্তর কোরিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কথায় কথায় পরমাণু যুদ্ধের হুমকি...

US-Iran Conflic | ‘মিসাইল তাক করা আছে’, মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীকে (Strait of Hormuz)...

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়: বন্ধ অক্সিজেন প্ল্যান্ট, বাড়ছে উদ্বেগ

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: ভোররাতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরেই...

Shaktigarh | ২১ জুলাইয়ের ‘রেকর্ড’ ভাঙল ৯ মে! শুভেন্দুর শপথে মিষ্টিমুখ করতে শক্তিগড়ে জনজোয়ার

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: বাংলার রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ দেড়...