Bhool Chuk Maaf | উত্তেজনার আবহে বড় সিদ্ধান্ত! প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না রাজকুমারের ‘ভুলচুক মাফ’ ছবি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় সিদ্ধান্ত নিল রাজকুমার রাও অভিনীত ছবি ‘ভুলচুক মাফ’-এর (Bhool Chuk Maaf) টিম। বৃহস্পতিবার ছবির নির্মাতারা একটি বিবৃতিতে জানিয়েছেন, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না ছবিটি। পরিবর্তে আগামী ১৬ মে ওটিটিতে (OTT) মুক্তি পাবে। ভারত-পাক ক্রমবর্ধমান উত্তেজনা এবং দেশব্যাপী বর্ধিত নিরাপত্তা সতর্কতার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৯ মে অর্থাৎ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল ‘ভুলচুক মাফ’ ছবিটির। কিন্তু এদিন ইনস্টাগ্রামে ছবির নির্মাতা সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ‘ভুলচুক মাফ’ ছবিটিকে সরাসরি আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সেই সঙ্গে লেখা হয়েছে, ‘আমরা সবাই উচ্ছ্বসিত ছিলাম ছবিটি প্রেক্ষাগৃহে দেখানোর জন্য, কিন্তু দেশের আবেগ আগে। জয় হিন্দ!’ এমনকি আজ দিল্লি এবং মুম্বইতে ছবিটির প্রেস মিট হওয়ার কথা হয়েছিল। কিন্তু সেগুলিও বাতিল করা হয়েছে।

‘ভুলচুক মাফ’ ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন রাজকুমার রাও (Rajkummar Rao) এবং ওয়ামিকা গাব্বিকে (Wamiqa Gabbi)। বারাণসীতে শুটিং হয়েছে ছবিটির। ছবির পরিচালনা ও চিত্রনাট্যে রয়েছেন করণ শর্মা।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Amitabh Bachchan | চিকিৎসকদের বারণ সত্ত্বেও কাজে মগ্ন বিগ বি, ৮৩-তেও কেন বিনিদ্র রজনী কাটছে অমিতাভ বচ্চনের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র একটি সংখ্যা— কথাটি...

Sayantika Banerjee | ‘মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি!’ পরাজয় নিয়ে অবশেষে মুখ খুললেন সায়ন্তিকা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটপর্ব (WB Election Result 2026)...

Talwiinder | বিতর্কের মুখে গায়ক তলবিন্দর: পাকিস্তানি শিল্পীর সঙ্গে মঞ্চ শেয়ার করতেই নেটপাড়ায় ক্ষোভ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কখনও দিশা পটানীর সঙ্গে প্রেমের...

Mouni Roy | বিয়ের ৪ বছরের মাথায় বিচ্ছেদের সুর? মৌনী ও সুরজের ‘আনফলো’ ঘিরে তুঙ্গে জল্পনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ চার বছরের দাম্পত্যে কি...