Mal Bazar | ডামডিম থেকে লাভাগামী রাস্তার একাংশের উদ্বোধন করলেন রাজনাথ

শেষ আপডেট:

মালবাজার: সিকিম, কালিম্পংয়ের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ডামডিম থেকে লাভা হয়ে বিকল্প পথ ভরসা যোগাচ্ছে। শনিবার এই রাস্তার ২০ থেকে ৪৯ কিলোমিটার পর্যন্ত অংশের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন(বিআরও) এই রাস্তা তৈরি করেছে। তারাই রাস্তার তত্ত্বাবধান করবে। ভার্চুয়াল পদ্ধতিতে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এই রাস্তার উদ্বোধন করেছেন। গরুবাথানের কাছে পাপড়খেতিতে এই উপলক্ষে স্বাগত অনুষ্ঠান হয়। সেখানে বিএরও অধীনে থাকা জিআরইএফ (জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্স)-এর সহকারি বাস্তুকার সিভিল জ্ঞানেশ্বর প্রসাদ, গরুবাথান পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যমনি রায়, সহ-সভাপতি সোনম ভুটিয়া, গোরুবাথান ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেনু ভুটিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এই অংশ তৈরিতে ৯০ কোটি ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। বিকল্প যোগাযোগের রাস্তা এবং পর্যটক মহলে এই পথ দারুন জনপ্রিয় হবে বলে সকলের আশা।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Humayun Kabir | কুরবানি নির্দেশিকার বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা! মুর্শিদাবাদে ফিরেই চরম হুঁশিয়ারি বিধায়ক হুমায়ুন কবিরের

পরাগ মজুমদার,বহরমপুর: কলকাতা থেকে বিধানসভার অধিবেশনে যোগ দিয়ে  নিজের...

Raiganj | মহিলাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ! পুলিশি হেপাজতে রায়গঞ্জের তৃণমূল কাউন্সিলর

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: গ্রেপ্তারির পর এবার তৃণমূলের (TMC) কাউন্সিলর বাপি...

Jalpaiguri | কাটছে ভয়, কৃষ্ণ এলাকাছাড়া হতেই জমি পুনরুদ্ধার

সৌরভ দেব, জলপাইগুড়ি: তৃণমূল নেতা কৃষ্ণ দাস এলাকাছাড়া হতেই...

Migrant Workers | গেম খেলে কাটছে সময়, কর্মসংস্থানের আশায় গ্রামে অপেক্ষা পরিযায়ীদের

নারায়ণ রায়, বানারহাট: ভোটের ফলাফল প্রকাশের দশদিন পার হয়েছে।...