WB Election 2026 | উপচে পড়া ভিড় বনাম ফ্লপ শো! কুমারগঞ্জে রাজনাথ সিং-এর রোড শো ঘিরে তুঙ্গে রাজনৈতিক তর্জা

শেষ আপডেট:

কুমারগঞ্জ: বুধবার কুমারগঞ্জ বিধানসভার (Kumarganj Assembly) বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের সমর্থনে আয়োজিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর (Rajnath Singh) রোড শো ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠল। কর্মসূচির ভিড় নিয়ে তৃণমূল (TMC) একে ‘ফ্লপ শো’ বলে কটাক্ষ করলেও, কড়া নিরাপত্তার গেরোয় সাধারণ মানুষের হয়রানিকেই ভিড় কম হওয়ার কারণ হিসেবে দাবি করেছে গেরুয়া শিবির।

এদিন দুপুরে হেলিকপ্টারে কুমারগঞ্জে পৌঁছন রাজনাথ সিং। নাককাটি থেকে কুমারগঞ্জ বাসস্ট্যান্ড হয়ে পেট্রোল পাম্প পর্যন্ত দীর্ঘ রুটে খোলা গাড়িতে রোড শো করেন তিনি। বিজেপির দাবি, কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তার কারণে বরাহার এবং শিয়ালপাড়া মিশনমোড়ে যানবাহন আটকে দেওয়ায় বহু সমর্থক সভাস্থলে পৌঁছতে পারেননি। বিজেপি নেতা বাপী দেবের কথায়, “নিরাপত্তা বিধিনিষেধ সত্ত্বেও উল্লেখযোগ্য ভিড় হয়েছে।” অন্যদিকে, তৃণমূলের রাজ্য নেতা উজ্জ্বল বসাক পাল্টা কটাক্ষ করে বলেন, “এত বড় নেতা আসার পরও এই নগণ্য উপস্থিতি প্রমাণ করে যে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে।”

রোড শো চলাকালীন গাড়ি থেকেই মাইক হাতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন রাজনাথ সিং। শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “গোটা দেশ দেখেছে কীভাবে যোগ্যদের বঞ্চিত করে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে।” তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হবে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কেউ আইনশৃঙ্খলা নিয়ে ছিনিমিনি খেললে বুলডোজার দিয়ে সব গুঁড়িয়ে দেওয়া হবে।”

কুমারগঞ্জের সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া (ফেনসিং) না থাকা নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই বহু জায়গায় ফেনসিং দেওয়া যাচ্ছে না, যা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় বিপদ। অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে বিজেপি সরকার বদ্ধপরিকর বলে তিনি জানান।

রাজনাথ সিং-এর এই রোড শো-কে কেন্দ্র করে একদিকে যেমন নিরাপত্তার কড়াকড়িতে আমজনতা কিছুটা নাজেহাল হয়েছেন, তেমনই ভোটের মুখে প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর কুমারগঞ্জের রাজনৈতিক সমীকরণকে আরও উত্তপ্ত করে তুলল।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...