Gurmeet Ram Rahim | যাবজ্জীবন থেকে মুক্তি! সাংবাদিক খুনের মামলায় নাটকীয় মোড়, বেকসুর খালাস রাম রহিম

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০০২ সালের সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলায় (Journalist Murder Case) বেকসুর খালাস (Acquitted) ‘ডেরা সচ্চা সৌদা’র প্রধান গুরমিত রাম রহিম সিং (Gurmeet Ram Rahim)। শনিবার পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট (Punjab and Haryana High Court) রাম রহিমের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা রদ করে তাঁকে খালাস করার নির্দেশ দিয়েছে। ২০১৯ সালে পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত তাঁকে এই খুনের মামলায় দোষী সাব্যস্ত করেছিল।

প্রধান বিচারপতি শীল নাগুর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এদিন এই রায় ঘোষণা করে। নিম্ন আদালতের সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে রাম রহিমের করা আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। তবে রাম রহিমকে মুক্তি দিলেও, এই মামলার অন্য তিন অভিযুক্তের সাজা বহাল রেখেছে আদালত। ২০০২ সালে হরিয়ানার সিরসায় নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়েছিলেন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। ডেরা সদর দপ্তরে সাধ্বীদের ওপর যৌন নির্যাতনের খবর নিজের পত্রিকা ‘পুরা সচ’-এ প্রকাশ করার মাসুল হিসেবেই তাঁকে প্রাণ দিতে হয় বলে অভিযোগ ওঠে। ২০০৬ সালে মামলার ভার নেয় সিবিআই।

এদিকে, হাইকোর্টের এই রায়ে ভেঙে পড়েছেন নিহতের ছেলে অংশুল ছত্রপতি। তিনি এই রায়কে পরিবারের জন্য এক বড় ‘ধাক্কা’ বলে বর্ণনা করেছেন। তিনি সাফ জানিয়েছেন, ন্যায়বিচারের স্বার্থে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। সিবিআই-ও এই রায়কে চ্যালেঞ্জ করতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে খুনের মামলা থেকে রেহাই পেলেও রাম রহিমের জেলমুক্তি এখনই হচ্ছে না। ২০১৭ সালে দুই সাধ্বীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি। বর্তমানে তিনি রোহতকের সুনারিয়া জেলে বন্দি। এর আগে ২০২৪ সালের মে মাসে ডেরা ম্যানেজার রঞ্জিত সিং হত্যা মামলা থেকেও তাঁকে প্রমাণের অভাবে খালাস করেছিল হাইকোর্ট।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

CM Mamata Banerjee | মেদিনীপুরের ব্যাটন এবার অভিষেকের হাতে? হলদিয়ার সভা থেকে বড় ঘোষণা মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হলদিয়ার (Haldia) সভা থেকে মেদিনীপুর...

CM Mamata Banerjee | “শিল্প এবং কৃষি আমার দুই ভাই-বোন”, হলদিয়ায় দাঁড়িয়ে কি কোনো বড় মাস্টারস্ট্রোক দিলেন মমতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ময়দানে পূর্ব মেদিনীপুর মানেই...

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election...