Ram Mandir | ‘রামমন্দিরের প্রসাদ’ বিক্রি অনলাইনে! বিপণি সংস্থার কাছে জবাব চাইল মোদি সরকার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এখনো রাম মন্দির উদ্বোধন হতে বাকি রয়েছে আরও দুদিন।তার আগেই সাধারণ মিষ্টিকে ‘প্রসাদ’ বলে আমজনতার কাছে বিক্রি করার অভিযোগ উঠল এক নামী অনলাইন বিপণি সংস্থার বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিপণি সংস্থাকে সতর্ক করে নোটিশ দিল কেন্দ্র সরকার।

এই বিষয়ে কেন্দ্রকে অভিযোগ জানায় কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স।তারা বলেন, একটি নামী বিপণি সংস্থা অনলাইনে রামমন্দিরের ‘প্রসাদ’ বলে সাধারণ মিষ্টি বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করছে।সিএআইটি-র থেকে এই অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ করেছে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি। ইতিমধ্যেই তারা ওই সংস্থাকে নোটিশ পাঠিয়ে জবাব তলব করেছে।

কেন এই ধরনের কাজ করেছে ওই বিপণি সংস্থা, তার জন্য ৭ দিনের সময় দেওয়া হয়েছে জবাবদিহি করার জন্য।পাশাপাশি হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, সংস্থা যদি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হয় তা হলে ২০১৯-এর উপভোক্তা আইনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

CM Mamata Banerjee | “শিল্প এবং কৃষি আমার দুই ভাই-বোন”, হলদিয়ায় দাঁড়িয়ে কি কোনো বড় মাস্টারস্ট্রোক দিলেন মমতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ময়দানে পূর্ব মেদিনীপুর মানেই...

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election...

Professors Election Duty | হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উলটে গেল আগের রায়! অধ্যাপকদের নিয়ে কমিশনের সিদ্ধান্তে সিলমোহর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট মানেই কি কেবল সাধারণ...