রামনবমী মামলায় ভর্ৎসনা রাজ্যকে, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করুন’, বলল হাইকোর্ট

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রামনবমীর অশান্তির মামলায় রাজ্যকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। এই মামলায় প্রথমে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সেখানেও সুপ্রিম কোর্ট এনআইএ তদন্তে সাহায্য করতে বলেছিল রাজ্যকে। কিন্তু সেই রায়কে এড়িয়ে এনআইএ তদন্তের নির্দেশকেই চ্যালেঞ্জ করে ফের হাই কোর্টে যায় রাজ্য। সোমবার রাজ্যের এই আচরণেই বিরক্তি প্রকাশ করেছে উচ আদালত। আদালতের পর্যবেক্ষণ, রামনবমীর অশান্তি নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে তারা কোনও ভাবেই হস্তক্ষেপ করবে না। হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘‘আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। তার পর শীর্ষ আদালতের নির্দেশ পক্ষে না গেলে নতুন মামলা করছেন। এটা হতে পারে না।’’

রামনবমীর মিছিল ঘিরে এবছর উত্তপ্ত হয়েছিল রাজ্যের বেশ কিছু এলাকা। তাতে এনআইএ তদন্তের কথা বলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যাবতীয় মামলার নথি এনআইএ কে দিতে হবে। সোমবার কলকাতা হাই কোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘‘আগে শীর্ষ আদালতের সেই নির্দেশ কার্যকর করুক রাজ্য, তার পরে আপনাদের মামলা শুনব। সুপ্রিম কোর্টের নির্দেশ বাইপাস করে রাজ্য নতুন মামলা করে আগের নির্দেশ কার্যকর করতে দেরি করবে। সেটা মেনে নেব না।’’

এদিকে এনআইএ তদন্তের নির্দেশ সংক্রান্ত মামলাটি নিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সেক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের নির্দেশও রয়েছে নতুন মামলায় তাঁর উল্লেখ ছিল না। এই প্রসঙ্গে কেন্দ্রের আইনজীবী জানান, গত শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলাটি ওঠে। কিন্তু বিষয়টি তাঁর এক্তিয়ারের বাইরে হওয়ায় তিনি ওই মামলা ছেড়ে দেন। রাজ্য এর পর আবার মামলা করে বিচারপতি সেনগুপ্তের এজলাসে। যা শুনে রাজ্যের আচরণে বিরক্তি প্রকাশ করেন বিচারপতি।

বিচারপতি সেনগুপ্ত বলেন, ‘‘আপনারা টাকা খরচ করে সুপ্রিম কোর্ট যাবেন, সেখানে পক্ষে রায় না পেলেও সেখানকার নির্দেশ পালন করবেন না, এটা হতে পারে না। আগে এনআইএ মামলা করেছে, সেই মামলা আগে শুনব, তার পরে রাজ্যের মামলা শুনব। কারণ, রাজ্য কোর্টের নির্দেশ পালন না করে নতুন মামলা করে বিষয়টা আরও ঘোরালো করছে।’’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ED | লুক আউট নোটিস থেকে সোজা গ্রেপ্তারি! ইডির জালে কলকাতা পুলিশের ডিসি শান্তনু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টানটান নাটকের পর অবশেষে বড়সড়...

Bardhaman | নুন আনতে পান্তা ফুরনোর সংসার, হোটেলে ঝাড়ু দেওয়া সাগরই এখন উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম!

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: দারিদ্রতা পরিবারের নিত্য দিনের সঙ্গী। রুটি...

Karnataka | স্কুলে পরা যাবে হিজাব-পৈতে, কিন্তু ‘নো এন্ট্রি’ গেরুয়া শালের! কর্ণাটকে সিদ্দারামাইয়ার নতুন ঘোষণা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের বহুল চর্চিত ‘হিজাব...

Indian flagged ship hit | হরমুজ প্রণালীতে চরম অশান্তি! ভারতীয় জাহাজে হামলা, কী বার্তা দিল দিল্লি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান-আমেরিকা সংঘাতের (Iran-US Conflict) আবহে...