Baruipur | অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ! অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কখনও মুখে অ্যাসিড মারার হুমকি, কখনও বাবা-মাকে খুনের হুমকি, আবার কখনও নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি! এভাবেই দিনের পর দিন ভয় দেখিয়ে এক নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর (Baruipur) থানা এলাকায়। শেষপর্যন্ত নাবালিকার পরিবারের তরফে যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হতেই তাকে গ্রেপ্তার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বারুইপুর এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকত নবম শ্রেণির ওই ছাত্রী। রোজ সকালে কিশোরীর বাবা-মা কাজে বেরিয়ে গেলে অভিযুক্ত যুবক তাকে একা পেয়ে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করত। বিগত চার মাস ধরে এভাবেই ওই কিশোরীকে একাধিকবার জোর পূর্বক ধর্ষণ করে সে। এমনকি কিশোরীর নগ্ন ছবিও তোলে অভিযুক্ত। ঘটনার কথা ধামাচাপা দিতে অভিযুক্ত ভয় দেখাত কিশোরীকে। মুখে অ্যাসিড মারা, বাবা-মাকে খুন করা আবার কখনও ছবি ভাইরাল করে দেওয়ারও হুমকি দিত। দিনের পর দিন এসব সহ্য করে অবশেষে পরিবারকে সবটা খুলে বলে ওই কিশোরী।

মেয়ের কাছে সবটা জেনে বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ (Police)। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে (Court) পেশ করা হয়েছে।

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Humayun Kabir | কুরবানি নির্দেশিকার বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা! মুর্শিদাবাদে ফিরেই চরম হুঁশিয়ারি বিধায়ক হুমায়ুন কবিরের

পরাগ মজুমদার,বহরমপুর: কলকাতা থেকে বিধানসভার অধিবেশনে যোগ দিয়ে  নিজের...

CBSE Three Language Formula | সিবিএসই স্কুলে এবার ৩টি ভাষা শেখা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ মেনেই...

Katwa | রেললাইন ঘেরা ঘিরে ধুন্ধুমার কাটোয়ায়! ৩ আরপিএফ কর্মীকে পাথর ছোড়ার অভিযোগে তৃণমূল কাউন্সিলরসহ ধৃত ৩

কাটোয়া: রেললাইন পারাপারের রাস্তা ঘিরে দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার...

CM Shuvendu Adhikari | “কোথায় পুষ্পা, কোথায় আপনি?” উপনির্বাচনের মুখে ফলতা থেকে নাম না করে অভিষেককে তীব্র খোঁচা শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ...