বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Vulture rescued | বিরল প্রজাতির শকুন উদ্ধার তুফানগঞ্জে, অসুস্থ পাখিকে নিয়ে যাওয়া হয়েছে রাজা ভাতখাওয়ায়  

শেষ আপডেট:

তুফানগঞ্জ: বেশ কয়েক দশক পর তুফানগঞ্জের ধলপলে দেখা মিলল বিরল প্রজাতির একটি শকুনের। মঙ্গলবার সকালে শকুনটির দেখা মেলে তুফানগঞ্জ ১ ব্লকের ধলপল ২ গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খন্ড ছাট জায়গীর চিলাখানা এলাকায়। এদিন স্থানীয়রা অসুস্থ অবস্থায় শকুটিকে বসে থাকতে দেখেন এলাকার নতুন বাজারের পাশে কালভার্টের উপরে। এই খবর চাউর হতেই বিরল প্রজাতির শকুনটিকে দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ।

স্থানীয়রাই সেখান থেকে অসুস্থ শকুনটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। খবর দেওয়া হয় বনদপ্তরে। এরপর বনকর্মীরা এসে শকুনটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান, আকসার আলি বলেন, ‘সকাল সাড়ে সাতটা নাগাদ একটি শকুনকে কালভার্টের উপর অসুস্থ অবস্থায় দেখতে পাই। আমরা কাছাকাছি গিয়ে সেটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসি। বনদপ্তরে খবর দেওয়া হলে তাঁরা এসে শকুনটিকে উদ্ধার করে নিয়ে যায়।

বেল্লাল আলি বলেন, “বহুবছর পর এই এলাকায় শকুন দেখতে পাওয়া গেল। কয়েক দশক আগেও প্রচুর সংখ্যক শকুন এলাকায় আসত। ধীরে ধীরে শকুন বিলুপ্ত হয়ে যায়। তাই শকুনের খবর জানাজানি হতেই এলাকায় লোকের ভিড় জমে যায়”।

এ ব্যাপারে এডিএফও বিজন কুমার নাথ বলেন, “শকুনটি হিমালয়ান গ্রিফন প্রজাতির। উদ্ধার করে রাজা ভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্রে ছাড়া হয়েছে।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Malda | ‘পশ্চিমবঙ্গকে গুজরাট ও উত্তরপ্রদেশ তৈরির পরিকল্পনা রয়েছে বিজেপির’, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

সামসী: পশ্চিমবঙ্গকে গুজরাট ও উত্তরপ্রদেশ তৈরির পরিকল্পনা রয়েছে বিজেপির।...

Falakata Municipality | বড়দিনে ‘বড়’ উপহার ফালাকাটার, সাড়ে ১০ কোটিতে ২১৩টি কাজ পুরসভার

ভাস্কর শর্মা, ফালাকাটা: ফালাকাটার নাগরিকদের বড়দিনের উপহার দিল পুরসভা।...

Deshbandhu Para Shris Ch. Primary School | পড়ুয়া মাত্র ১৭, ধুঁকছে শ্রীশ চন্দ্র প্রাথমিক স্কুল

ভাস্কর শর্মা, ফালাকাটা: প্রতিষ্ঠার পর কেটে গিয়েছে ৫৩ বছর।...

Tufanganj hospital | রোগীর পাশে কুকুর-বিড়াল, উদাসীনতার ছবি তুফানগঞ্জ হাসপাতালে

বাবাই দাস, তুফানগঞ্জ: রোগীর বেডের নীচে তিড়িংবিড়িং করে ঘুরে...