Election 2026 | ৯ তারিখে সন্তান লাভ, ৯ তারিখেই হারানো! সেই ‘৯’ তারিখেই শাড়ির পাড়ে প্রতিবাদের বার্তা নিয়ে মনোনয়ন জমা ‘অভয়া’র মায়ের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘মেরুদণ্ড বিক্রি নেই’ বার্তার পর এবার ‘শক্তিরূপেণ সংস্থিতা’। শাড়ির পাড়ে নতুন স্লোগান লিখে বৃহস্পতিবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন অভয়ার মা (Abhaya Mother)। এদিন তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) এবং বিজেপি নেতা বিপ্লব দেব।

মনোনয়ন পেশের জন্য কেন ৯ তারিখকেই বেছে নিলেন? জবাবে ‘অভয়া’র মা জানান, তাঁর জীবনের সবচেয়ে বড় আনন্দ ও শোক— দুইয়ের সঙ্গেই জড়িয়ে আছে এই সংখ্যাটি। তিনি আবেগজড়িত কণ্ঠে বলেন, “এমনই এক ৯ তারিখে আমার সন্তান আমার কোলে এসেছিল। আবার এক অভিশপ্ত ৯ তারিখেই তাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাই এই লড়াইয়ের শুরুর জন্য আমি ৯ তারিখকেই বেছে নিলাম।”

মনোনয়ন জমা দেওয়ার আগে ব্যারাকপুর জিটি রোডে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে এক বিশাল মিছিল বের হয়। মিছিলে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত হয় এলাকা। ‘অভয়া’র মায়ের সমর্থনে স্মৃতি ইরানি বলেন, “এই মা শুধুমাত্র বিজেপির প্রার্থী নন, তিনি পশ্চিমবঙ্গের প্রত্যেক লাঞ্ছিত মহিলার প্রতীক। তাঁর হাত ধরেই বাংলা সুবিচার পাবে।” স্মৃতির বক্তব্যের সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

মনোনয়ন জমা দেওয়ার পর ‘অভয়া’র মা আরও বলেন, “আমার যন্ত্রণা কাউকে বোঝানো সম্ভব নয়। পানিহাটির মানুষকে বলব, আমি জিতলে আপনারা জিতবেন। মহিলাদের ওপর চলা অত্যাচারের কথা আমি বিধানসভায় গিয়ে বলব। আমার লক্ষ্য একটাই— আর কোনো মহিলাকে যেন এমন পরিস্থিতির শিকার হতে না হয়।”

ওয়াকিবহাল মহলের মতে, পানিহাটি কেন্দ্রে আরজি করের আবেগ এবং বিজেপি প্রার্থীর অভিনব প্রচার কৌশল শাসকদলের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। শাড়ির পাড়ে লেখা বার্তার মাধ্যমে তিনি যে প্রতিবাদের নয়া ভাষা তৈরি করেছেন, তা এদিনও নজর কেড়েছে সকলের।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

BJP Yuva Shakti Card | যুবকদের ৩০০০ টাকা ভাতা থেকে ১ কোটি চাকরি: যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নববর্ষে 'মাতৃশক্তি'র পর এবার...

Delhi airport | দিল্লি বিমানবন্দরে বিপত্তি: স্পাইসজেট ও আকাসা এয়ারের বিমানে ধাক্কা! তদন্তে ডিজিসিএ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা...

Supreme Court Verdict on Voters | বিচারাধীনদের ভোটাধিকার নিয়ে মোস্তারির কৃতিত্ব হাইজ্যাক করছেন মমতা! কী বলছে সিপিএম?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে ভোটারদের গণতান্ত্রিক অধিকার...

Mamata Banerjee | কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের শরণে মুখ্যমন্ত্রী, নিজের হাতে মিষ্টি কিনে দিলেন পুজো

কোচবিহার: দিনহাটার রাজনৈতিক সভা শেষ করে আজ সোজা কোচবিহার...