Ravi Shankar Prasad | বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার ক্ষমতা নেই তৃণমূল সরকারের, দাবি রবিশংকর প্রসাদের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একুশে জুলাইয়ের (21st July) মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাংলাদেশের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর বার্তাকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) জানিয়েছেন, শরণার্থীদের আশ্রয় দেওয়ার অধিকার রাজ্য সরকারের নেই। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে একমাত্র কেন্দ্রীয় সরকারই।

প্রসঙ্গত ২১শে জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অসহায় মানুষ যদি বাংলার দরজার কড়া নাড়ে তাহলে আমরা তাঁদের আশ্রয় দেব, সাহায্য করব।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরোধিতা করেই বিজেপি সাংসদ রবিশংকর প্রসাদ বলেন, ‘সংবিধান অনুযায়ী এই অধিকার রাজ্য সরকারের নেই। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।’ পাশাপাশি সিএএ প্রসঙ্গ টেনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন রবিশংকর প্রসাদ। তিনি জানান, বাংলার মুখ্যমন্ত্রী সিএএ-র বিরোধিতা করে বলেছিলেন যে হিন্দু, শিখ, পার্সি বা খ্রিস্টান রিফিউজিদের বাংলায় ঢুকতে দেবেন না। আর এখন তিনিই বাংলাদেশি শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা বলছেন।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...