২০০০ টাকার নোট নিতে বাধ্য দোকানিরা, জানিয়ে দিলেন আরবিআই গভর্নর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০০০ টাকার নোট নিতে বাধ্য দোকানিরা। সোমবার তা স্পষ্ট জানিয়ে দিলেন আরবিআই (রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া) গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেন, ‘আমরা ২০০০ টাকা বাজার থেকে তুলে নিচ্ছি। কিন্তু আইনিভাবে এই নোট এখনও বৈধ। কোনও দোকানদার এই নোট গ্রহণ করতে অস্বীকার করতে পারেন না।’

বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়া হচ্ছে। আরবিআইয়ের এই ঘোষণার পরই বাজারে হইচই পড়ে যায়। যাঁদের কাছে ২০০০ টাকার নোট রয়েছে, তাঁদের আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে ওই নোট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিআই। বর্তমানে পেট্রোলপাম্প বা অন্য কোনও দোকানে ২০০০ টাকার নোট দেওয়া হলে, তারা সেই নোট নিতে অস্বীকার করছেন। এই পরিস্থিতিতে এদিন মুখ খুললেন আরবিআই গভর্নর। এদিন তিনি জানিয়ে দেন, ২০০০ টাকার নোট এখনও বৈধ। এই নোট গ্রহণ করতে কেউ অস্বীকার করতে পারেন না।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Yogi Adityanath | জায়গা না থাকলে জনসংখ্যা কমান, নমাজ বিতর্কে খোঁচা যোগীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : আগামী ২৮ মে বকরি...

Delhi Heatwave | রাতেও গনগনে আঁচে জ্বলছে দিল্লি! আগামী ৯ দিন পুড়বে উত্তর ভারত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গত দুই বছরে এমন আগুনে...