Bengaluru | চিন্নাস্বামীতেই আইপিএল খেলবেন বিরাটরা

শেষ আপডেট:

বেঙ্গালুরুঃ ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। বড় অঘটন না হলে ২০২৬ সালের আইপিএলে ঘরের মাঠেই খেলার সুযোগ পাবেন বিরাট কোহলিরা। শেষ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেতাব জয়ের উৎসবের আসরে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতামূলক ম্যাচ হয়নি। সম্প্রতি জানা গিয়েছিল, ২০২৬ সালের আইপিএলও অনিশ্চিত চিন্নাস্বামী স্টেডিয়ামে।

রবিবার কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানিয়ে দিয়েছেন, চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল আয়োজনে কোনও সমস্যা হবে না। নির্ধারিত সময়ে নিয়ম মেনেই হবে আরসিবি-র হোম ম্যাচ। শেষবারের চ্যাম্পিয়ন দল হওয়ায় ২০২৬ সালের আইপিএলের উদ্বোধন ও ফাইনালও এবার চিন্নাস্বামীতেই হওয়ার কথা। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী বলেছেন, ‘চিন্নাস্বামী থেকে আইপিএলের ম্যাচ কোথাও সরছে না। এই মাঠেই হবে খেলা। অতীতে যে ঘটনা ঘটেছে, তার পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দিচ্ছি আমি।’

Popular

More like this
Related

Asif Nazrul | ভারত বিরোধিতায় ‘মিথ্যা’ তথ্যের আশ্রয়? মুস্তাফিজ ইস্যুতে নজরুলের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে আইসিসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর...

ICC T20 World Cup | মুস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির, বিসিবির দাবি নিয়ে প্রশ্ন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20...

ICC T20 World Cup | পন্থের পর ছিটকে গেলেন সুন্দরও! কিউয়ি সিরিজের দলে বড় চমক, প্রথমবার ডাক পেলেন আয়ুষ বাদোনি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World...

Laxmi Ratan Shukla | ভোট-নথিতে গরমিল! সামির পর এবার এসআইআর শুনানিতে ডাক বাংলার কোচ লক্ষ্মীরতনকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহম্মদ সামির পর এবার এসআইআর শুনানিতে...