Rekha Sharma | সন্দেশখালির নির্যাতিতার বাড়িতে রেখা, ‘ভয়’ দূর করে মন খুলে কথা বলার পরামর্শ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। সোমবার সকালে কলকাতা বিমান বন্দর থেকে তিনি সোজা যান সন্দেশখালি। এলাকায় ঘুরে ঘুরে কথা বলেন মহিলাদের সঙ্গে। ‘সকলের মধ্যে থেকে ভয় দূর করতে হবে।’ এই বার্তাই দেন রেখা।

এদিন সন্দেশখালির বিডিও অফিস সংলগ্ন এলাকায় একটি বাড়ির ভেতরে প্রবেশ করেন রেখা শর্মা। সেখানে তিনি ডেকে পাঠান গ্রামের সেই সব মহিলাদের, যাদের শিবু হাজরা, উত্তম সর্দাররা দিনের পর দিন অত্যাচার করত। কিভাবে চলত সেই অত্যাচার? কোন পর্যায়ে পৌঁছেছিল অত্যাচারের মাত্রা সবটা তিনি শুনছেন। তবে মহিলারা কী কী অভিযোগ করছেন তা উহ্য রাখা হচ্ছে সংবাদমাধ্যমের কাছ থেকে।যাতে অত্যাচারিত এইসব মহিলারা মন খুলে সবটা বলতে পারেন তাঁকে।রেখা শর্মার সঙ্গে সন্দেশখালিতে এসেছেন আরও দু’জন প্রতিনিধি।

সংবাদমাধ্যমের সামনে রেখা শর্মা জানান, ‘গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করবেন তিনি।এরপর রাজ্যপাল ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সমস্ত রিপোর্ট দেবেন।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CBSE Three Language Formula | সিবিএসই স্কুলে এবার ৩টি ভাষা শেখা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ মেনেই...

Katwa | রেললাইন ঘেরা ঘিরে ধুন্ধুমার কাটোয়ায়! ৩ আরপিএফ কর্মীকে পাথর ছোড়ার অভিযোগে তৃণমূল কাউন্সিলরসহ ধৃত ৩

কাটোয়া: রেললাইন পারাপারের রাস্তা ঘিরে দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার...

CM Shuvendu Adhikari | “কোথায় পুষ্পা, কোথায় আপনি?” উপনির্বাচনের মুখে ফলতা থেকে নাম না করে অভিষেককে তীব্র খোঁচা শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ...

CM Shuvendu Adhikari | ‘মাননীয় ভাইপোবাবু…’ ফলতার জনসভা থেকে নাম না করে অভিষেককে খোঁচা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন উপনির্বাচনকে (By-Poll 2026) কেন্দ্র...