Remo D’Souza | কোটি টাকার প্রতারণার অভিযোগ! রেমো ডিসুজা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দায়ের মামলা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল কোরিওগ্রাফার (Choreographer) রেমো ডিসুজা (Remo D’Souza) ও তাঁর স্ত্রী লিজেলের (Lizelle) বিরুদ্ধে। ইতিমধ্যেই রেমো ও তাঁর স্ত্রী এবং আরও পাঁচজনের বিরুদ্ধে মুম্বইয়ের মীরা রোড থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, একটি নাচের দলের (Dance troupe) সঙ্গে ১১.৯৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। ২৬ বছর বয়সি একজন নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, অভিযোগকারী ও তাঁদের নাচের দল একটি টেলিভিশন শোয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়লাভ করেছিল। আর এই জয়ের পুরস্কার ছিল ১১.৯৬ কোটি টাকা। কিন্তু অভিযুক্তরা সেই নাচের দলটিকে নিজেদের বলে দাবি করে। এমনকি পুরস্কারের অর্থও আত্মসাৎ করে নেয়। রেমো ও তাঁর স্ত্রী ছাড়াও বাকি অভিযুক্তরা হলেন ওমপ্রকাশ শংকর চৌহান, রোহিত যাদব, বিনোদ রাউত, রমেশ গুপ্ত। একটি প্রোডাকশন কোম্পানি সহ এক পুলিশকর্মীর নামও এই তালিকায় রয়েছে বলে খবর। ২০১৮ সাল থেকে ২০২৪ সালের জুলাই মাসের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, বলিউডের একাধিক সিনেমা ও মিউজিক ভিডিওতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন রেমো ডিসুজা। নাচের রিয়ালিটি শোয়ের বিচারকের আসনেও দেখা গিয়েছে রেমোকে। শুধু তাই নয়, ‘ফালতু’, ‘এবিসিডি’, ‘আ ফ্লাইং জট’, ‘রেস থ্রি’-এর মতো ছবিও পরিচালনা করেছেন তিনি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Amitabh Bachchan | চিকিৎসকদের বারণ সত্ত্বেও কাজে মগ্ন বিগ বি, ৮৩-তেও কেন বিনিদ্র রজনী কাটছে অমিতাভ বচ্চনের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র একটি সংখ্যা— কথাটি...

Sayantika Banerjee | ‘মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি!’ পরাজয় নিয়ে অবশেষে মুখ খুললেন সায়ন্তিকা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটপর্ব (WB Election Result 2026)...

Talwiinder | বিতর্কের মুখে গায়ক তলবিন্দর: পাকিস্তানি শিল্পীর সঙ্গে মঞ্চ শেয়ার করতেই নেটপাড়ায় ক্ষোভ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কখনও দিশা পটানীর সঙ্গে প্রেমের...

Mouni Roy | বিয়ের ৪ বছরের মাথায় বিচ্ছেদের সুর? মৌনী ও সুরজের ‘আনফলো’ ঘিরে তুঙ্গে জল্পনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ চার বছরের দাম্পত্যে কি...