শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Ghoksadanga | ভাড়া বাড়িতে রাত্রিবাস করার আগেই শ্রীঘরে! স্থানীয়দের বুদ্ধিমত্তায় আটক বাংলাদেশি তরুণ

শেষ আপডেট:

ঘোকসাডাঙ্গা: নিজের দেশ ছেড়ে ভারতে (India) এসে বাড়ি ভাড়া নিয়ে থাকার পরিকল্পনা করেছিলেন এক বাংলাদেশি তরুণ। অবশেষে স্থানীয়দের বুদ্ধিমত্তায় ভেস্তে গেল পরিকল্পনা। ভাড়া বাড়িতে রাত্রিবাস করার আগেই অভিযুক্তকে আটক করল পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ঘোকসাডাঙ্গার স্টেশন বাজার এলাকায়।

মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা (Ghoksadanga) রেল স্টেশন বাজার সংলগ্ন বণিকপাড়া এলাকায় জনৈক যতন সরকারের বাড়ির সামনে একটি মুদিখানার দোকান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক তরুণ যতন সরকারের দোকানে এসে সেখানে বাড়ি ভাড়া পাওয়া যাবে কি না জানতে চান। ওই দোকানী দেড় হাজার টাকার বিনিময়ে ঘর ভাড়া দিতে রাজি হন। ওইদিন রাতেই ব্যাগপত্র নিয়ে ভাড়া থাকতে চলে আসে ওই তরুণ। স্থানীয় বাপ্তন দত্ত সেইসময় যতন সরকারের মুদির দোকানে যায়। কৌতুহলি বসত আগন্তুকের নাম-পরিচয় জানতে চান। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় প্রশ্নকর্তা দু’জনেই বৈধ কাগজপত্র দেখাতে চান। ওই তরুণ মোবাইলে একটি আধার কার্ড ও কিছু কাগজপত্র দেখায়। তার বাড়ি কোথায় জানতে চাইলে সে জানায়,  আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার অন্তর্গত বাগানবাড়ি এলাকায়। নাম- পরিচয় বললেও তার আচরণে সন্দেহ হওয়ায় তাকে আটকে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ আটক তরুণকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।  জিজ্ঞাসাবাদে উঠে আসে, আটক তরুণের নাম শঙ্কর বর্মন। বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ধরমপাশা থানার পাইকুরাটির সুনাই গ্রামে। তার কাছ থেকে একটি ট্যুরিস্ট ভিসাও উদ্ধার হয়। সেখানে দেখা যায় গতবছর ৩ জুলাই মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে সে ভারতে প্রবেশ করেছিল। কিছুদিন থাকার পর সেই বছরই ৪ অগাস্ট চ্যাংরাবান্ধা বর্ডার দিয়েই বাংলাদেশ ফিরে যায়। গত ১৫-২০ দিন আগে মেঘালয়ের শিলেট বর্ডার দিয়ে সে ভারতে ঢোকে। বিভিন্ন জায়গা ঘুরে সে এখানে এসে হাজির। সবটা জানার পর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে মাথাভাঙ্গা আদালতে (Mathabhanga Court) পাঠিয়ে ধৃতকে ৭ দিনের পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানানো হলে বিচারক ধৃতকে চার দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

সম্প্রতি কলকাতা ও দক্ষিণবঙ্গে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকের (Bangladeshi citizens) গ্রেপ্তারের ঘটনা সামনে এসেছে।এমনকি বাংলাদেশের এক মডেলও গ্রেপ্তার হয়েছেন। আর তারপরেই উত্তরবঙ্গে বাড়ি ভাড়া নিয়ে থাকতে এসে গ্রেপ্তার হলেন এই তরুণ। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Bratya Basu | দুর্নীতি করলে কাউকে রেয়াত নয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে হুঁশিয়ারি ব্রাত্যর  

রাহুল দেব, রায়গঞ্জ: ‘দুর্নীতি করলে কাউকে রেয়াত করা হবে...

Kaliachak | লক আপে নির্যাতন, থানায় আটকে সুচের খোঁচা  

সেনাউল হক, কালিয়াচক: বৃদ্ধ পাঁপড় বিক্রেতাকে খুনের মামলায় জড়িত...

Raiganj | স্ত্রীর পরকীয়া! প্রেমিককে পুলিশে দিলেন স্বামী

রায়গঞ্জ: স্ত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে জানতে পেরে শুক্রবার রাতে...

Darjeeling orange | দার্জিলিংয়ের কমলা কলকাতায়

শিলিগুড়ি: এবার কলকাতার (Kolkata) মানুষও স্বাদ নিতে পারবেন দার্জিলিংয়ের...