কেন্দ্রের পরিকল্পনা, আগামী সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে শুধুই মহিলারা!

শেষ আপডেট:

নয়াদিল্লি: নারীশক্তির জয়জয়কার! এবার ২০২৪ সালের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, আগামী বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন শুধু মহিলারা। কুচকাওয়াজ, ব্যান্ড এবং ট্যাবলো সহ অন্যান্য অনুষ্ঠানে অংশ নেবেন তাঁরা। বিষয়টি স্বরাষ্ট্র, নগরোন্নয়ন ও সংস্কৃতি মন্ত্রককে জানানো হয়েছে।

প্রসঙ্গত, মহিলা ক্ষমতায়নে জোর দিচ্ছে কেন্দ্র। প্রতিরক্ষা বাহিনীতে মহিলাদের জন্য অনেক সুযোগ-সুবিধা বেড়েছে। তাঁদের অনেক বেশি উচ্চপদে দায়িত্ব দেওয়া হচ্ছে। সামরিক বাহিনীতেও বেড়েছে অংশীদারিত্ব। যুদ্ধবিমানের পাইলট হয়েছেন মহিলারা। চলতি বছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে একাধিক নজির সৃষ্টি হয়েছিল। বিএসএফের মহিলা উটবাহিনী প্রথম কুচকাওয়াজে অংশ নেয়। এবার দিল্লির রাজপথে ক্ষমতা প্রদর্শন করবেন মহিলারা।

Categories
Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Hyderabad Jail | কয়েদি সেজে কাটাতে চান একরাত? ২ হাজার টাকার বিনিময়ে সুযোগ দিচ্ছে হায়দরাবাদ জেল

হায়দরাবাদ: ঠিক কেমন হয় জেলের জীবন? কয়েদিদের পোশাক পরে...

CBSE Result 2026 | প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল! সাফল্যের নিরিখে ফের শীর্ষে ছাত্রীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকাশিত হলো সেন্ট্রাল বোর্ড অব...

NET-UG Paper Leak | ৩০ লাখে প্রশ্ন কেনাবেচা! নিট কাণ্ডে এবার জালে গুরুগ্রামের চিকিৎসক ও রাজস্থানের ২ ভাই

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিট-ইউজি (NEET-UG) ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের...

Vijay’s wins trust vote | ম্যাজিক ফিগার ছাপিয়ে বিজয়ের দাপট, এডিএমকে-তে বড় ভাঙন! সরকার টিকিয়ে কী বললেন ‘থালাপতি’?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর (Tamil...