Virat Kohli | টেস্ট দলের হাল ফেরাতে কোহলিকে ফিরে আসার অনুরোধ! মুখে কুলুপ বিসিসিআইয়ের, জল্পনা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সদ্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ তে হেরে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। ভারতের মাটিতে যেভাবে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে প্রোটিয়ারা, তার ধারেকাছে পৌঁছাতে পারেনি ভারতের নামজাদা ব্যাটার-বোলাররা। এই পরিস্থিতিতে বিরাট কোহলির অভাব অনুভব করেছে ভারতের ক্রীড়ামহল। উঠে ফের ভারতীয় টেস্ট দলে কিংবদন্তীকে ফেরানোর দাবি। এই দাবি ভারতের ড্রেসিংরুমেও উঠেছে বলে কানাঘুষো শুরু হয়েছে।

সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন। তাছাড়াও অবসরের ঘোষণা করেছেন চেতেশ্বর পূজারা। তবে কি ফের ভারতের টেস্ট দলে কোহলির প্রত্যাবর্তন ঘটতে চলেছে? সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি টেস্ট থেকে যে সিনিয়র খেলোয়াড়রা অবসর নিয়েছেন, তাঁদের সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমনকী যে সিনিয়র ক্রিকেটারদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানানো হবে কিনা, তা নিয়েও কথাবার্তা চলছে।

তবে বিষয়টি নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু করা হবে কিনা, সে ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। যদিও বিষয়টি নিয়ে ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

More like this
Related

Telangana | বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করলেই বেতন ছাঁটাই! নজিরবিহীন সিদ্ধান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃদ্ধ বাবা-মায়ের (Elder parents) প্রতি...

US-Iran Tariff | ইরানের সঙ্গে বাণিজ্য করলেই ২৫ শতাংশ শুল্ক! চরম হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি...

Asif Nazrul | ভারত বিরোধিতায় ‘মিথ্যা’ তথ্যের আশ্রয়? মুস্তাফিজ ইস্যুতে নজরুলের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে আইসিসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর...

Vagabond Murder | দিনহাটায় নৃশংসতা! ভবঘুরেকে খুন করে মাংস খাওয়ার পরিকল্পনা, ধৃত নেশাগ্রস্ত যুবক

দিনহাটা: বলিউডের থ্রিলার ছবির গল্পকেও হার মানানো এক নৃশংস...