শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Locals Protest | রেলগেট বন্ধ করে নিম্নমানের রাস্তা তৈরির উদ্যোগ! বিক্ষোভে শামিল বাসিন্দারা

শেষ আপডেট:

গাজোল: নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভে শামিল এলাকার বাসিন্দারা। ঘটনাটি গাজোল-২ গ্রাম পঞ্চায়েত এলাকার মাতইল গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০ মিটার দূরত্বের মধ্যে থাকা দুটি রেলগেটের মধ্যে একটি রেলগেট বন্ধ করতে চায় রেল দপ্তর। তার জন্য পাশে তৈরি করা হচ্ছে কংক্রিট ঢালাই রাস্তা। কিন্তু রাস্তা তৈরির কয়েকদিনের মধ্যেই ভাঙতে শুরু করেছে সেই রাস্তা। যার ফলে নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ওই এলাকার বাসিন্দারা। যদিও এর আগে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করতে গেলে ঠিকাদার সংস্থা রেলের আধিকারিক এবং আরপিএফ দিয়ে গ্রামবাসীদের ধমকানোর অভিযোগ ওঠে।

গ্রামবাসীদের দাবি, উন্নতমানের রাস্তা তৈরি করা না হলে দীর্ঘদিনের যাতায়াতের পথ ৬ নম্বর রেলগেট বন্ধ করা যাবে না। এই রাস্তা ব্যবহার করেন মাতইল, শ্যামপুর, মিরজাদ পুর, ফতেপুর, কারমা ঘুটু প্রভৃতি গ্রামের কয়েকহাজার বাসিন্দা এবং কৃষক। ২০০ মিটার দূরে রয়েছে আর একটি রেলগেট যার নম্বর ৭। রেল দপ্তর নির্দেশ দিয়েছে, ৬ নম্বর রেলগেটটি বন্ধ করে দেওয়া হবে। যার জন্য একলাখী বালুরঘাট রেললাইনের দু’পাশে তৈরি করা হয়েছে কংক্রিট ঢালাই রাস্তা। রেললাইনের ডানদিকের রাস্তা কিছুটা মজবুত হলেও বাঁদিকের রাস্তাটি খুব খারাপ ভাবে তৈরি করা হয়েছে। যার ফলে রাস্তা তৈরি হওয়ার ৮-১০ দিনের মধ্যেই ভাঙতে শুরু করেছে সেই রাস্তা। বিষয়টি গাজোল রেলস্টেশনের স্টেশন মাস্টার এবং কাটিহার ডিভিশনের ডিআরএমকে লিখিতভাবে জানানো হয়েছে।

ভুক্তভোগী সুকান্ত ঠাকুর বলেন, ‘মাটি ফেলে তাঁর পুকুর বুজিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবাদ করতে গেলে আরপিএফ, রেলের আধিকারিক এবং ঠিকাদার সংস্থা এসে গ্রেপ্তারের ভয় দেখাচ্ছে। ঢালাইয়ের কাজে ব্যবহারের জন্য টাকার বিনিময়ে তার পুকুর থেকে জল নেওয়ার কথা থাকলেও জল নিয়ে এক টাকাও দেয়নি ঠিকাদার সংস্থা। পুকুরের জল শুকিয়ে গিয়েছে। আমরা চাই রেল দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Kaliachak | লক আপে নির্যাতন, থানায় আটকে সুচের খোঁচা  

সেনাউল হক, কালিয়াচক: বৃদ্ধ পাঁপড় বিক্রেতাকে খুনের মামলায় জড়িত...

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি। নিজেদের...

Raiganj | স্ত্রীর পরকীয়া! প্রেমিককে পুলিশে দিলেন স্বামী

রায়গঞ্জ: স্ত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে জানতে পেরে শুক্রবার রাতে...

Darjeeling orange | দার্জিলিংয়ের কমলা কলকাতায়

শিলিগুড়ি: এবার কলকাতার (Kolkata) মানুষও স্বাদ নিতে পারবেন দার্জিলিংয়ের...