স্থানীয়দের কাজ মেলেনি, তৃণমূলের পতাকা নিয়ে ড্রেজিং-এর কাজ বন্ধ করলেন এলাকাবাসী

শেষ আপডেট:

নাগরাকাটা: তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে ডায়না নদীতে ড্রেজিং-এর কাজ বন্ধ করে দিলেন স্থানীয়দের একাংশ। এর ফলে শুক্রবার ড্রেজিং করে উত্তোলিত বালি পাথর বোঝাই লরি বাইরে পাঠানোর কাজটিও আটকে যায়। ঘটনাটি ডায়না লাগোয়া আংরাভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব হৃদয়পুরে। অভিযোগ, এলাকার শ্রমিকদের প্রত্যাশা থাকলেও সেখানে কাজ মিলছে না। যন্ত্রের ব্যবহার তাঁদের কাজ কেড়ে নিয়েছে। ফলে রুটিরুজির জন্য বহু শ্রমিককে বাইরে যেতে হচ্ছে। পাশাপাশি ড্রেজিং-এর আসল কাজটিই না হয়ে শুধু নদীবক্ষে খোঁড়াখুঁড়ি করে বালি-পাথর তোলা হচ্ছে।

যদিও এই কাজের সংশ্লিষ্ট এজেন্সির তরফে অভিযোগ সঠিক নয় বলে জানানো হয়েছে। কাজের সঙ্গে যুক্ত এজেন্সির পক্ষে এক কর্তা বলেন, ‘ড্রেজিং মানেই তো খোঁড়াখুঁড়ি। ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজটি চলছে। সব মিলিয়ে স্থানীয় দুশোরও বেশি শ্রমিককে কাজ দেওয়া হচ্ছে। আরও বৃহত্তর আকারের ড্রেজিং-এর কাজের জন্য দ্রুত ড্রেজার যন্ত্র আসবে। নদীর স্বাস্থ্য ফেরানোর জন্যই সরকারি উদ্যোগে কাজটি শুরু হয়েছে।‘ তিনি আরও বলেন, ‘এখানে এখন যে মূল সমস্যা সেটি হল, বন লাগোয়া রাস্তা ব্যবহারের অনুমতি মেলেনি। ফলে নদী খুঁড়ে তোলা বালি পাথরের ট্রাক, লরি ঠিকমতো বাইরে পাঠানো যাচ্ছে না। আশা করছি ওই রাস্তা ব্যবহারের অনুমতিও দ্রুত মিলে যাবে।‘

তৃণমূল কংগ্রেসের আংরাভাসা ১ নম্বর অঞ্চল কমিটির সভাপতি পৃথ্বীরাজ ছেত্রী বলেন, ‘শুনেছি দলীয় পতাকা নিয়েই স্থানীয়রা এদিন কাজ বন্ধ করে দেন। সেখানকার শ্রমিকদের অভিযোগও ফেলে দেওয়ার মতো নয়। বহু দুঃস্থ মানুষের কাজ মিলছে না। আমাদেরও দাবি সবাইকে কাজ দেওয়া হোক।‘ দলের ব্লক কমিটির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, ‘কারা দলের ঝান্ডা নিয়ে সরকারি উদ্যোগে চলা কাজটি বন্ধ করে দিয়েছেন জানা নেই। শ্রমিকদের দাবি দাওয়া থাকতেই পারে। আলাপ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করি।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Nagrakata | ডুয়ার্সে বুনো আতঙ্ক: চিতাবাঘের হামলায় জখম ৬, বানারহাটে বাইসনের মৃত্যুতে শোরগোল

নাগরাকাটা: একদিকে চিতাবাঘ, অন্যদিকে বাইসন। বৃহস্পতিবার দুধরনের বুনোকে কেন্দ্র...

Balurghat | ফের তৃণমূল নেতা গ্রেপ্তার: তোলাবাজি ও টেন্ডার দুর্নীতির অভিযোগে ধৃত ‘ডাকু’ কৌশিক

সুবীর মহন্ত, বালুরঘাট: চাকরি দুর্নীতির পর এবারে কাটমানি, তোলাবাজির...

Sitalkuchi TMC leader death | শীতলকুচিতে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

শীতলকুচি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে কোচবিহারের শীতলকুচির পাঠানটুলি গ্রামে...

Harishchandrapur | সরকারি শৌচালয়ের বদলে মার্কেট কমপ্লেক্স! হরিশ্চন্দ্রপুরের দুর্নীতিতে ব্যাপক শোরগোল

হরিশ্চন্দ্রপুর: রাজ্যে সরকারের পালা বদল হতেই হরিশ্চন্দ্রপুরে (Harishchandrapur) বিগত...