Reuters’ X Account | ভারতে বন্ধ সংবাদ সংস্থা রয়টার্সের এক্স হ্যান্ডেল! কী বলছে কেন্দ্র?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল ভারতে বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে ভারত সরকারের বক্তব্য, এই ব্যাপারে তাদের কোনও ভূমিকা নেই। সরকারের তরফে জানান হয়েছে, রয়টার্সের এক্স হ্যান্ডেল বন্ধ করার জন্য ভারত সরকারের পক্ষ থেকে কোনও নির্দেশ দেওয়া হয়নি এবং তারা এই সমস্যা সমাধানে এক্স-এর সঙ্গে যোগাযোগও করেছে।

প্রসঙ্গত, ভারতে রয়টার্সের প্রধান এক্স হ্যান্ডেলটি বর্তমানে ব্যবহারকারীদের জন্য অ্যাক্সেসযোগ্য নয়। প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গেলেই একটি নোটিশে দেখানো হচ্ছে যে, “একটি আইনি দাবির প্রতিক্রিয়ায়” এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিষয়ে আজ সকালে একজন সরকারি মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন যে, তারা অ্যাকাউন্টটি বন্ধ করার কোনও নির্দেশ দেননি এবং এই সমস্যা সমাধানে এক্স-এর সঙ্গে মিলে ক্রমাগত কাজ করছেন। তিনি বলেন, “রয়টার্সকে বন্ধ করার কোনও প্রয়োজন ভারত সরকারের নেই এবং আমরা এই সমস্যা সমাধানে এক্স-এর সঙ্গে নিরন্তর কাজ করছি।”

যদিও বিভিন্ন প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই পদক্ষেপটি একটি পুরনো অনুরোধের কারণে হতে পারে যা দেরিতে কার্যকর করা হয়েছে এবং হ্যান্ডেলটি শীঘ্রই পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনাও রয়েছে। সূত্রের খবর, ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারত সরকার রয়টার্স সহ শত শত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করার অনুরোধ করেছিল, কিন্তু সে সময় রয়টার্সের হ্যান্ডেলটি ব্লক করা হয়নি। একজন সরকারি সূত্র মারফত জানা গিয়েছে যে, সরকার ৭ মে এই আদেশ জারি করেছিল। যদিও বর্তমান পরিস্থিতিতে ভারত সরকার এক্স প্ল্যাটফর্মকে এখন এই পদক্ষেপ নেওয়ার ব্যাখ্যা দিতে এবং সেন্সরশিপ তুলে নিতে বলেছে, কারণ বিষয়টি এখন আর প্রাসঙ্গিক নয়।

প্রসঙ্গত, এক্স-এ রয়টার্সের প্রধান অ্যাকাউন্ট এবং ওয়ার্ল্ড হ্যান্ডেল বর্তমানে ভারতে বন্ধ রয়েছে। তবে সংবাদ সংস্থাটির অন্যান্য হ্যান্ডেল, যেমন রয়টার্স টেক নিউজ, রয়টার্স ফ্যাক্ট চেক এবং রয়টার্স এশিয়া এখনও অ্যাক্সেসযোগ্য। যদিও এই বিষয়ে যুক্তরাজ্যের এই সংবাদ সংস্থাটি (UK-based agency) এখনও কোনও বিবৃতি জারি করেনি।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Meets Mithun Chakraborty | ব্যস্ত সফরের আগে মহাগুরুর দুয়ারে মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে ‘সেরা’ সার্টিফিকেট মিঠুনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা...

Gwalior Girl Gangraped | গোয়ালিয়রে কিশোরীকে অপহরণ করে বেঙ্গালুরুতে গণধর্ষণ! দুই মহিলা সহ গ্রেপ্তার ৫

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়র থেকে...

Kashmir | কাশ্মীরে বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর, আরাগামের পাহাড়ি গুহা থেকে বিপুল যুদ্ধ সরঞ্জাম উদ্ধার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তর কাশ্মীরের (Kashmir) বান্দিপোরা জেলার...

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...