রবিবার, ৮ মার্চ, ২০২৬

Mumbai Mayor | ২৫ বছরের দুর্গ পতন! মুম্বইয়ের মসনদে বিজেপি, নতুন মেয়র হচ্ছেন ঋতু তাওড়ে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ আড়াই দশকের আধিপত্যে ইতি। অবশেষে দেশের সবচেয়ে ধনী পুরসভা মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-র দখল নিল বিজেপি (BJP)। শিবসেনার দীর্ঘ ২৫ বছরের একচ্ছত্র শাসনের অবসান ঘটিয়ে মুম্বইয়ের নতুন মেয়র (Mumbai Mayor) হতে চলেছেন বিজেপি নেত্রী ঋতু তাওড়ে (Ritu Tawde)। শনিবার এই ঐতিহাসিক পালাবদলের কথা ঘোষণা করা হয়েছে।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপি। ২২৭ আসনের পুরসভায় ৮৯টি আসন জিতেছে গেরুয়া শিবির। অন্যদিকে, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা পেয়েছে ২৯টি আসন। শাসক জোটের হাতে বর্তমানে ১১৮ জন কর্পোরেটরের সমর্থন রয়েছে, যা জয়ের জন্য প্রয়োজনীয় ১১৪-র ম্যাজিক ফিগার অনায়াসেই পার করে দিয়েছে।

ঘাটকোপারের দীর্ঘদিনের কর্পোরেটর ঋতু তাওড়ে অতীতে বিএমসি-র শিক্ষা কমিটির চেয়ারপার্সন হিসেবেও দায়িত্ব সামলেছেন। বিজেপি নেতা অমিত সতাম এদিন তাঁর নাম প্রস্তাব করেন। রাজনৈতিক মহলের মতে, অভিজ্ঞ এই নেত্রীর হাত ধরে মুম্বইয়ের উন্নয়নকে নতুন দিশা দিতে চাইছে বিজেপি।

তবে মেয়রের পদ হারালেও জোট সমীকরণ বজায় রাখতে ডেপুটি মেয়রের পদটি যাচ্ছে শিন্ডে শিবিরের কাছে। প্রথম ১৫ মাসের জন্য এই দায়িত্ব সামলাবেন সঞ্জয় শংকর ঘাড়ি। উল্লেখ্য, ২০২২ সালে শিবসেনা ভাঙনের সময় ঘাড়ি একনাথ শিন্ডের অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। শিবসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক বছরে দলের চারজন কর্পোরেটরকে এই পদে কাজ করার সুযোগ দেওয়া হবে।

১৯৯৭ সাল থেকে বিএমসি ছিল অবিভক্ত শিবসেনার দুর্গ। তবে এবার উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) মাত্র ৬৫টি আসনে থমকে গিয়েছে। নয় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে কংগ্রেস পেয়েছে ২৪টি আসন এবং অজিত পাওয়ারের এনসিপি পেয়েছে ৩টি আসন।

৭৪,৪৫০ কোটি টাকার বিশাল বাজেটের এই পুরসভার রাশ এখন বিজেপির হাতে। ফলে আগামী দিনে বাণিজ্য নগরীর রাজনীতি ও পরিকাঠামোয় বড়সড়ো পরিবর্তন আসার সম্ভাবনা দেখছে ওয়াকিবহাল মহল।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

All England Open 2026 | ব্যাডমিন্টনের মক্কায় লক্ষ্যের দাপট, অল ইংল্যান্ড ওপেন ফাইনালে বাঙালি ভারতীয় তারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ  আরও একবার বিশ্ব ব্যাডমিন্টনের মক্কায়...

Middle East War | তেহরানকে চরম হুঁশিয়ারি রিয়াধের, সৌদিতে হামলা হলে যুদ্ধের পথে হাঁটবে সৌদি আরবও  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরান থেকে ছোড়া ড্রোন ও...

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...