ফের পথ দুর্ঘটনার বলি, লরি উলটে মৃত ২, আহত ৭

শেষ আপডেট:

সিউড়ি: ফের পথ দুর্ঘটনার বলি। লরি উলটে মৃত্যু হল ২ জনের। আহত হয়েছেন ৭ জন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে সিউড়ি-বোলপুর রাস্তায় পুরন্দরপুরের বেহিরা কালী মন্দিরের কাছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে সিউড়ির দিকে যাচ্ছিল খড়বোঝাই লরিটি। উলটোদিক থেকে আসছিল ধানবোঝাই লরিটি। বেহিরা কালীতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ধানবোঝাই লরিটি উলটে যায়। সেই লরিতে থাকা ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় সিউড়ি পুলিশে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Rabindranath Tagore relevance in modern world | পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? কবির জন্মদিনে মনোজ্ঞ আলোচনায় বিশিষ্টরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অস্থিরতা আর যান্ত্রিকতার...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...