সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

Rohit Sharma | রোহিত-রীতিকার পরিবারে নতুন সদস্য, দ্বিতীয়বার বাবা হলেন ভারতীয় অধিনায়ক!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোহিত-রীতিকার কোলে এল দ্বিতীয় সন্তান। বাবা হলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)! সূত্রের খবর, শুক্রবার রাতে তাঁর স্ত্রী রীতিকা সাজদে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। যদিও রোহিত কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

২০১৫ সালে বিয়ে হয় রোহিত-রীতিকার। এরপর ২০১৮ সালে প্রথমবার বাবা হয়েছিলেন রোহিত। সামাইরার জন্ম দিয়েছিলেন স্ত্রী রীতিকা (Ritika Sajdeh)। ৬ বছর পর দ্বিতীয়বার বাবা হলেন রোহিত। যদিও রোহিত বা রীতিকা, কেউই এনিয়ে কিছু জানাননি। সরকারিভাবে কিছু না জানালেও বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, গতকাল রাতে রীতিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। ১০ নভেম্বর ভারতীয় দল অস্ট্রেলিয়া (Australia) পৌঁছে গিয়েছে। সেখানে কিছুদিন অনুশীলন করার পর নিজেদের মধ্যে একটি তিন দিনের ম্যাচ খেলছে তারা। রোহিত দলের সঙ্গে যাননি। তবে প্রথম টেস্টের আগে তিনি দলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও প্রথমে বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছিলেন রোহিত। পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ০-৩ হারার পর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেন বলে শোনা গিয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

India vs South Africa | ধর্মশালায় ভারতের দাপট, প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ২-১ লিড

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়...

India Vs South Africa | ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিং, ১১৭ রানে অল-আউট দক্ষিণ আফ্রিকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ আন্তর্জাতিক সিরিজের...

GOAT Tour | ওয়াংখেড়ের বুকে ‘স্বপ্নের সওদাগর’: মেসি-দর্শনের অভূতপূর্ব ইতিকথা, কেন পারল না যুবভারতী?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুবভারতীর হাজার হাজার দর্শক যে...

Lionel Messi | মুম্বইয়ে ফুটবলের মহাতারকা, রবির সন্ধ্যায় মেসিকে ঘিরে উদ্বেল ওয়াংখেড়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হায়দরাবাদের পর ভারত সফরের দ্বিতীয়...