সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

Rohit Shetty | টার্গেট বলিউড! পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে চলল এলোপাতাড়ি গুলি, নেপথ্যে কারা?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের টার্গেট বলিউড! জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) জুহুর বাসভবনের সামনে শনিবার গভীর রাতে গুলি চালানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে (Juhu firing incident)। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা পরিচালকের আবাসন লক্ষ্য করে অন্তত চার রাউন্ড গুলি চালায়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, শনিবার রাতে গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অন্তত চারবার গুলির শব্দ শোনা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মুম্বই পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ এবং ফরেনসিক দল (Mumbai Police)। এলাকাটি দ্রুত ঘিরে ফেলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনার সময় পরিচালক বাড়িতেই ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। মুম্বই পুলিশ কমিশনার দেবেন ভারতী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অজ্ঞাতপরিচয় কেউ বা কারা লক্ষ্য করে গুলি চালিয়েছে। জোনাল পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ যৌথভাবে তদন্ত শুরু করেছে।’

মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার নেপথ্যে কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে এই হামলার পিছনে কোনও আন্তর্জাতিক অপরাধী চক্র বা গ্যাংস্টারের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনাটি নিছক ভয় দেখানোর উদ্দেশ্যে নাকি অন্য কোনও ব্যক্তিগত শত্রুতা, তা নিয়েও ধন্দ রয়েছে। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রোহিত শেট্টির বাড়ির বাইরের কড়া নিরাপত্তার ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও এই বিষয়ে পরিচালক বা তাঁর পরিবারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বলিউডের বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে ফের একবার বড়সড়ো প্রশ্ন উঠে গেল এই ঘটনার জেরে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Delhi | দিল্লির পীরাগড়ী ফ্লাইওভারে রহস্যমৃত্যু: গাড়ির ভেতর থেকে উদ্ধার ৩ জনের নিথর দেহ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির পীরাগড়ী (Peeragarhi) ফ্লাইওভারে দাঁড়িয়ে...

Bankim ghat bridge collapse | মাঝপথেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বঙ্কিম ঘাট সেতু! বালিবোঝাই ডাম্পারসহ মুজনাই নদীতে বিপর্যয়

ফালাকাটা: সাতসকালে নয়, একেবারে জনবহুল বিকেলের বাজারে ঘটে গেল...

West Bengal DA | রায় দিয়েও অসহায় আদালত? সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে ফের পথে সরকারি কর্মীরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারবিভাগ বনাম প্রশাসনের সংঘাত কি...

Khan Pala Gaan | সংসার জোটেনি, নারীসত্ত্বাই সঙ্গী! খন পালার ‘মিনতি’তেই বিলীন সুরেশ

সৌরভ রায়, কুশমণ্ডি: গরিব ঘরের মেয়ে মিনতি। আর বড়লোক...