মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

Rohtak bodybuilder | বিয়েবাড়িতে মহিলাদের হেনস্তার প্রতিবাদ করায় বডি বিল্ডারকে পিটিয়ে খুন! ভয়ানক কাণ্ড হরিয়ানায়

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিয়েবাড়িতে মহিলাদের হেনস্তার প্রতিবাদ করায় বডি বিল্ডারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল হরিয়ানার রোহতকে। গত শুক্রবার ভিওয়ানিতে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম রোহিত ধনকর (২৬)। তিনি হুমায়ুনপুর গ্রামের বাসিন্দা। শনিবার রোহতকের হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে।

পুলিশ সূত্রের খবর, গত শুক্রবার ভিওয়ানিতে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন রোহিত। তাঁর এক বন্ধুও সঙ্গে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরযাত্রীর কয়েকজন কনের বাড়িতে এসে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করছিলেন। এর প্রতিবাদ করেন রোহিত। তা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হয়। বাকিদের হস্তক্ষেপে তখনকার মতো পরিস্থিতি শান্ত হয়। এরপর অনুষ্ঠান শেষে যখন গাড়িতে চেপে রোহিত এবং তাঁর বন্ধু বাড়িতে ফিরছিলেন, সেই সময় রাস্তায় তাঁদের ঘিরে ধরেন ২০ জন তরুণ। অভিযুক্তদের হাতে ছিল রড, লাঠি এবং ধারাল অস্ত্র। বন্ধু কোনওরকমে পালিয়ে গেলেও রোহিতকে ধরে ফেলেন অভিযুক্তরা। চলে বেধড়ক মারধর। পরে স্থানীয়দের সহযোগিতায় রোহিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

বডি বিল্ডার রোহিত রোহতকে জিম প্রশিক্ষকের কাজ করতেন। তিনি ২০১৮ সালে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সিনিয়র এবং জুনিয়র বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন। সেই বছর রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর তাঁকে সম্মানিতও করেছিলেন।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Calcutta High Court | চন্দ্রকোনায় কনভয়ে ‘হামলা’! সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু, মিলল মামলার অনুমতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর...

Bangladesh | জেলবন্দি অবস্থায় মৃত্যু বাংলাদেশি গায়ক-আওয়ামি লিগ নেতা প্রলয় চাকীর! চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার বাংলাদেশে (Bangladesh) জেলবন্দি অবস্থায়...

Telangana | বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করলেই বেতন ছাঁটাই! নজিরবিহীন সিদ্ধান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃদ্ধ বাবা-মায়ের (Elder parents) প্রতি...

US-Iran Tariff | ইরানের সঙ্গে বাণিজ্য করলেই ২৫ শতাংশ শুল্ক! চরম হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি...