বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Roko meets national selectors | আড়ালে আবডালে নয়, রাঁচি বিমানবন্দরে জাতীয় নির্বাচকের সঙ্গে বৈঠক রোকোর, ভিডিও ভাইরাল   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বুধবার রায়পুরে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় একদিনের ম্যাচ। রায়পুরে যাওয়ার আগে রাঁচি বিমানবন্দরে এক জাতীয় নির্বাচকের সঙ্গে বৈঠক করলেন বিরাট কোহলি। নির্বাচকের সঙ্গে কথা বলেছেন রোহিত শর্মাও। তবে কী বিষয় নিয়ে প্রকাশ্যে নির্বাচকের সঙ্গে কথা হল রোকোর, তা অবশ্য জানা যায়নি।

আড়ালে আবডালে নয়, প্রকাশ্যেই রাঁচি বিমানবন্দরে জাতীয় নির্বাচক মণ্ডলীর এক সদস্য প্রজ্ঞান ওঝার সঙ্গে আলোচনা সেরে নিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। বুধবার রায়পুরে ম্যাচের আগেই বিসিসিআই কর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে রোকোর। সেখানে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ এবং কোহলির পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। সূত্রের খবর, বিসিসিআই কর্তারা কোহলিকে ছাড়া ভাবতে নারাজ। রাঁচি বিমানবন্দরে জাতীয় নির্বাচকের সঙ্গে বৈঠকের সেই ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, গৌতম গম্ভীরের পাশে বসে রয়েছেন ওঝা। দু’জনে হাসি মুখে কথা বলছিলেন। তার আগে রোহিত শর্মার সঙ্গে হাত মেলাতে দেখা যায় ওঝাকে। তখনও দু’জনের মুখে হাসি ছিল। রোহিতের সঙ্গেও অল্প কিছু কথা বলেন জাতীয় নির্বাচক। কোহলি বেশ গম্ভীর ভাবে ওঝাকে কিছু একটা বোঝাচ্ছেন। তাঁর কথা মন দিয়ে শুনছেন প্রাক্তন স্পিনার। তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা অবশ্য জানা যায়নি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Bangladesh | পদত্যাগ করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি! নির্বাচন ও গণভোটের পরই সরে যাওয়ার ঘোষণা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে...

Luthra Brothers | গোয়া অগ্নিকাণ্ড: লুথরা ভাইদের বিরুদ্ধে কর্পোরেট জালিয়াতির সন্দেহ, একই ঠিকানায় ৪২ কোম্পানি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোয়ার নাইটক্লাবে (Birch by Romeo...

Trump Modi Talk | পুতিন ফিরতেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদির! বাণিজ্য, প্রতিরক্ষা নিয়ে আলোচনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফরের ১...

Kolkata | কুলদাকান্ত শিল্ডে খেলবে ইস্টবেঙ্গল

কলকাতা: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কুলদাকান্ত শিল্ড ১৭ থেকে ২৩...