মিউনিখ: সব জল্পনার অবসান। আল নাসেরেই থাকছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উয়েফা নেশনস লিগ ফাইনালের পর নিজেই জানিয়েছেন এই কথা। রোনাল্ডো বলেছেন, ‘আগামীদিনে কোনওকিছু পরিবর্তন হচ্ছে না। আল নাসেরেই থাকছি।’ নয়া মরশুমে আল নাসের এসিএল টু-তে খেলবে। মোহনবাগান সুপার জায়েন্টও এবছর এসিএল টু-তে খেলবে। ফলে বাংলার ফুটবলপ্রেমীদের মনে একটা ক্ষীণ আশা রয়েছে, দুই দল যদি এক গ্রুপে থাকে, তাহলে রোনাল্ডোকে কলকাতায় খেলতে দেখা যেতে পারে।
Cristiano Ronaldo | আল নাসেরেই থাকছেন রোনাল্ডো, খেলতে দেখা যেতে পারে কলকাতাতেও!
ছবিঃ সংগৃহীত
শেষ আপডেট:
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে।
ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

