কেজি কেজি সোনার গয়না নিয়ে রেলযাত্রা! স্টেশন থেকে গ্রেপ্তার ভিনরাজ্যের যুবক

শেষ আপডেট:

হাওড়া: বৈধ কাগজ ছাড়াই বিপুল সোনার গয়না নিয়ে রেলযাত্রা! হাওড়া স্টেশন থেকে বিহারের ওই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তার কাছ থেকে ৩ কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে। আরপিএফ সূত্রে খবর, ধৃতের নাম অভিজিৎ কুমার। বাবার সোনার দোকান রয়েছে। সেই জন্যই কলকাতা থেকে সোনার গয়না কিনে মুজফ্ফরপুর নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করেন তিনি।

অভিযুক্ত হাওড়া স্টেশনে ঢোকার পর আরপিএফের সন্দেহ হয়। তাঁর ব্যাগ পরীক্ষা করতেই প্রচুর সোনার গয়না, হার, কানের দুল, চুড়ি উদ্ধার হয়, যার বাজারমূল্য ১ কোটি ৭৮ লক্ষ টাকা। এসব জিনিসের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ওই যুবক। সোনার গয়না আটক করে শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় আরপিএফ। জিএসটি ফাঁকি দিতে এভাবে গয়নাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান রেল পুলিশের। বিয়ের মরশুমে এমন গয়না আটকের সংখ্যা কম নয় বলে জানিয়েছে পুলিশ। ধৃতকে শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Delhi Heatwave | রাতেও গনগনে আঁচে জ্বলছে দিল্লি! আগামী ৯ দিন পুড়বে উত্তর ভারত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গত দুই বছরে এমন আগুনে...

Suvendu Adhikari | এবার খুলবে ‘জিটিএ ফাইলস’! উত্তরবঙ্গে পা রেখেই হুঁশিয়ারি শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর...

Firhad Hakim | অভিষেকের ‘শান্তিনিকেতন’ ভবনে পুরসভার নোটিস! তুঙ্গে রাজনৈতিক তোলপাড়, ফিরহাদ-কুণালের মন্তব্যে তীব্র জল্পনা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

BJP Leaders Show Caused | স্বাস্থ্য আধিকারিককে নিগ্রহ! পুরুলিয়ার ৪ দলীয় নেতাকে ‘শোকজ’ করল বিজেপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের (Assembly Election...