Delhi Blast | আল ফালাহর ২২ নম্বর ঘর থেকে উদ্ধার নগদ ১৮ লক্ষ! অভিযুক্ত চিকিৎসক শাহিন থাকতেন এখানেই  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের (Al-Falah University) ২২ নম্বর ঘর থেকে নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করল এনআইএ। আর এই ঘরেই থাকতেন দিল্লি বিস্ফোরণ কাণ্ডের (Delhi Blast) অন্যতম অভিযুক্ত তথা হোয়াইট কলার জঙ্গি মডিউলের সদস্য চিকিৎসক শাহিন শাহিদ।

বৃহস্পতিবার শাহিনকে নিয়ে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যান এনআইএ আধিকারিকরা। শাহিন যে ঘরে থাকতেন, তাঁর কেবিন, তিনি যেসব ঘরে ক্লাস নিতেন তা ঘুরে দেখা হয়। কিন্তু ২২ নম্বর ঘর অর্থাৎ শাহিন যেখানে থাকতেন, সেখানে তল্লাশি চালানোর সময়ই আলমারির ভেতর থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ওই নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার হয়। এই বিপুল পরিমাণ নগদ টাকা অভিযুক্ত চিকিৎসক কোথায় পেলেন, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম জড়ানোর পর থেকেই বেশ কয়েকটি ঘরের দিকে নজর ছিল তদন্তকারীদের। যার মধ্যে ছিল ৪ এবং ১৩ নম্বর ঘর। কারণ ৪ নম্বর ঘরে থাকতেন অভিযুক্ত চিকিৎসক উমর উন নবি আর ১৩ নম্বর ঘরে থাকতেন আরও এক অভিযুক্ত চিকিৎসক মুজাম্মিল। এর আগে এই দুজনের ঘরে তল্লাশি চালিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করা হয়।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Air India Emergency Landing | মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি! ১৯০ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝ-আকাশে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে...

Iran Threat to Trump | ‘এবার লক্ষ্য মিস হবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে প্রকাশ্যে হুমকি ইরানের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪-এর জুলাই মাসে পেনসিলভেনিয়ার সেই...

I-PAC Case | সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপ্যাক কাণ্ডে (I-PAC Case) ইডি...

Nipah Virus | নিপা আক্রান্তদের অবস্থার সামান্য উন্নতি, কড়া নজরে কাটোয়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে নিপা ভাইরাসে (Nipah Virus)...