Breakfast | পুজোয় দিনভর থাকবেন ফিট, শুধু এই নিয়ম মেনে খান সকালের জলখাবার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সকালের জলখাবারে কী খাচ্ছেন, তার উপর নির্ভর করবে সারাদিন শরীরের হাল কেমন থাকবে। আর পুজোর দিনগুলিতে প্যান্ডেল হপিংয়ের জন্য শরীর ফিট থাকা খুবই জরুরি। তাই সকালের জলখাবারে অবশ্যই পুষ্টিকর কিছু খাওয়া উচিত। সেই সঙ্গে সকালে জলখাবার খাওয়ার কিছু নিয়মকানুনও রয়েছে, যা সুস্থ থাকতে অবশ্যই মেনে চলা উচিত (Breakfast)। সেগুলি জেনে নিন।

বেশি করে খাওয়া

সকালের দিক অনেকেরই বেশি খেতে ইচ্ছা করে না। তবে এই অভ্যাস বদলানো জরুরি। সকালে পেট ভরে খেলে বিপাক হার বাড়ে। ফলে শরীর পুষ্টি পায়। সারা দিন চনমনে থাকে শরীর। উপরন্ত ওজন বৃদ্ধির আশঙ্কা কম।

প্রোটিন বেশি খাওয়া

সকালের দিকে বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। তাই সব সময় চেষ্টা করুন সকালের খাবারে প্রোটিনের পরিমাণ বেশি রাখতে। বিশেষ করে ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে, সকাল শুরু করা উচিত প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে। এতে পেটও ভর্তি থাকে দীর্ঘক্ষণ।

বাদ দেওয়া যাবে না সকালের খাবার

সকালের খাবার বাদ দেওয়া একেবারেই চলবে না। অনেকে ওজন কমানোর সকালের খাবার খান না। তাতে কিন্তু আরও ক্ষতি। এই ধরনের অভ্যাস থাকলে গ্যাস-অম্বলের সমস্যাও দেখা দিতে পারে। নিয়মিত সকালের খাবার খাওয়ার অভ্যাস থাকলে ভিতর থেকে ফিট থাকে শরীর।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Beetroot | গরমেও পাতে থাক বিটের স্যালাড! তবে সুস্থ থাকতে মাথায় রাখুন কিছু জরুরি নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শীতের চেনা সবজি হলেও, বিট...

Summer Vegetables | লাউ বনাম ঝিঙে, গরমে অম্বল থেকে ওজন হ্রাস, বাজিমাত করবে কোন সবজি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মে মাসের গরমে শরীরকে ঠান্ডা...

Bone Health | ক্যালশিয়ামের ভাণ্ডার ‘রাগি’! হাড়ের স্বাস্থ্য থেকে হজমের সমস্যা—এক নিমিষেই সমাধান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের...

Nail Care | শিশুর নখ কাটার সঠিক পদ্ধতি জানা আছে কি? সামান্য ভুলেই হতে পারে সংক্রমণ!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছোটদের নখ বড় হলেই আমরা...