উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফল খাওয়া শরীরের পক্ষে ভালো। কিন্তু তা খেতে হবে সঠিক নিয়ম মেনে। নাহলে ফল খেয়ে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা। তাই ফল খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চলতে হবে।
১. অতিরিক্ত পেকে যাওয়া বা খানিক মজে যাওয়া ফল এড়িয়ে চলা উচিত। কারণ ওই ধরনের ফলে মিষ্টির পরিমাণ বেশি থাকে। পুষ্টির ভাগ থাকে কিছু কম। তাছাড়া এনজাইমের মাত্রাও বেশি থাকায়, তা থেকে হজমের সমস্যা হতে পারে।
২. ফল কেটে সেটিকে মিক্সারে ব্লেন্ড করে রস বানিয়ে খাওয়া নয়, গোটা ফল খাওয়া উচিত। কারণ রস বানানোর প্রক্রিয়ায় অনেকখানি পুষ্টিগুণ বাদ চলে যায়। বাদ চলে যায় ফাইবার এবং কিছু অ্যান্টি-অক্সিড্যান্টও। তাই ফল চিবিয়ে খাওয়াই ভালো।
৩. ভারী খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই ফল খাওয়া ঠিক নয়। অন্তত ১ ঘণ্টা সেই খাবার হজম করতে দেওয়ার পর ফল খাওয়া উচিত।
৪. অনেকেই দই দিয়ে ফলের রায়তা খান। কিন্তু যাঁদের হজম ক্ষমতা দুর্বল, তাঁদের এটি না করাই ভালো। বিশেষ করে টকজাতীয় ফলের সঙ্গে দুগ্ধজাত খাবার মেশানো উচিত নয়।

