ইউক্রেনের ফ্ল্যাগ ছিনিয়ে নিলেন রাশিয়ান প্রতিনিধি, প্রতিদানে জুটল মারধর, দেখুন ভিডিও

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় ১৪ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সম্প্রতি রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের উপর প্রাণঘাতী হামলার অভিযোগের পর দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা সপ্তমে চড়েছে। এবার সেই উত্তেজনারই আঁচ দেখা গেল তুরস্কের আঙ্কারায় ৬১তম ব্ল্যাক সি ইকোনমিক কমিউনিটির সংসদীয় সম্মেলনে। সেখানে ইউক্রেনের সাংসদ ওলেকজান্দার মারিকোভস্কির হাত থেকে দেশের জাতীয় পতাকা ছিনিয়ে নিলেন রাশিয়ান প্রতিনিধি।

ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, আপাত শান্ত পরিস্থিতিতে হেঁটে গিয়ে ওই সাংসদের হাত থেকে জাতীয় পতাকাটি ছিনিয়ে নেন ইউক্রেনের প্রতিনিধি। তবে বিষয়টি মেনে নেননি ইউক্রেনের ওই সাংসদ। মুহুর্তের বিহ্বলতা কাটিয়ে প্রত্যাঘাত করেছেন তিনিও। তেড়ে গিয়ে সপাটে চড়, ঘুঁষি মারতে থাকেন রাশিয়ান প্রতিনিধিকে। তাঁর হাত থেকে ছিনিয়ে নেন দেশের পতাকা। ঘটনাস্থলে উপস্থিত অন্যরা সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে বিবদমান দুই পক্ষকে শান্ত করেন।

উল্লেখ্য, প্রায় ৩০ বছর আগে ব্ল্যাক সি ইকোনমিক কমিউনিটি গঠন করা হয়। রাশিয়া ও ইউক্রেন দুই দেশই এর সদস্য। শান্তি, স্থিতি ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করাই এই গোষ্ঠীর লক্ষ্য।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RG Kar case update | আরজি কর কাণ্ড: নতুন করে সিট গঠন, তদন্তভার সিবিআই যুগ্ম অধিকর্তার হাতে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ...

CM Suvendu Adhikari | হাওড়া পুরভোট কবে? প্রশাসনিক বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ তেরো বছরের অপেক্ষার অবসান...

CM Suvendu Adhikari | ‘হাওড়া স্টেশনে অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে নয়, সোজা সীমান্তে’, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হাওড়ার প্রশাসনিক বৈঠকে বড়সড়ো ঘোষণা...