শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Health Tips | লুচি-পরোটা কি স্বাস্থ্যের শত্রু? জানুন দিনে ঠিক কতটা ময়দা নিরাপদ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সকালের গরম লুচি কিংবা বিকেলের স্যান্ডউইচ— বাঙালির খাদ্যতালিকায় ময়দার আধিপত্য প্রশ্নাতীত। তবে ফিটনেস সচেতনদের কাছে ইদানীং ময়দা যেন এক ‘বিষের’ নাম। সমাজমাধ্যম প্রভাবীদের পরামর্শে অনেকেই ডায়েট থেকে ময়দা পুরোপুরি ছেঁটে ফেলছেন (Health Tips)। কিন্তু প্রশ্ন হল, ময়দা কি সত্যিই এতটাই ক্ষতিকর? নাকি সঠিক নিয়ম মেনে খেলে ভয়ের কিছু নেই?

কেন ময়দা নিয়ে এত বিতর্ক?

মূলত অতি-প্রক্রিয়াজাত হওয়ার কারণেই ময়দা তার পুষ্টিগুণ হারায়। প্রস্তুতির সময় গমের উপরের স্তর ও অঙ্কুর ছেঁটে ফেলায় এতে ফাইবার বা তন্তু থাকে না বললেই চলে। ফলে এটি দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, যা থেকে ডায়াবিটিস ও স্থূলত্বের ঝুঁকি বাড়ে। ফাইবারহীন এই খাবার কোষ্ঠকাঠিন্যের কারণও হতে পারে।

কতটা ময়দা আপনার জন্য নিরাপদ?

পুষ্টিবিদদের মতে, ময়দা খাদ্যতালিকায় ব্রাত্য করার প্রয়োজন নেই, প্রয়োজন নিয়ন্ত্রণের।

পরিমাণ: একজন সুস্থ মানুষ দিনে সর্বোচ্চ ৫০-৬০ গ্রাম ময়দা খেতে পারেন (যা ২-৩টি ছোট লুচি বা ১টি মাঝারি পরোটার সমান)।

সতর্কতা

প্রতিদিনের ক্যালোরির মাত্র ১০-১৫% রিফাইন শর্করা থেকে আসা উচিত। তবে ওজন কমাতে চাইলে সপ্তাহে ১-২ দিনের বেশি ময়দা না খাওয়াই ভালো। ডায়াবিটিস বা গ্লুটেন অ্যালার্জি থাকলে এটি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

তবে ময়দা খেলেও শরীরকে বিপদমুক্ত রাখার কিছু সহজ উপায় আছে:

১. রান্নায় ময়দা ও লাল আটা ১:১ অনুপাতে মিশিয়ে ব্যবহার করুন।

২. ময়দা খাওয়ার দিন প্রচুর পরিমাণে জল পান করুন, যা হজমে সহায়তা করবে।

৩. ময়দার তৈরি খাবারের সঙ্গে প্রচুর পরিমাণে শাকসবজি বা স্যালাড খান। ফাইবার যুক্ত হলে রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়বে না।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Smart watch | ডিজিটাল ঘড়িতেই বাড়ছে ডিজিটাল উদ্বেগ! হার্ট রেট আর স্টেপ কাউন্টারের চক্করে কি শান্তিতে বাধা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান যুগে কবজিতে স্মার্ট ওয়াচ থাকাটা...

Ghee Benefits | খুদে কি খেতে চায় না? ম্যাজিকের মতো কাজ করবে এক চামচ ঘি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্তান খেতে বসলেই কি অনাগ্রহ দেখায়?...

Mood Swings | কারণে-অকারণে বিরক্ত হচ্ছেন? মেজাজ খিটখিটে হওয়ার নেপথ্যে নেই তো পুষ্টির অভাব?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সব সময় কি মেজাজ সপ্তমে...

Sore Throat Antibiotics | চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক নয়, গলাব্যথা সারাতে কড়া ওষুধেই লুকিয়ে বিপদ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঋতু পরিবর্তন হোক বা ধুলোবালি—...