নয়াদিল্লি: রবিবার নেপালের কাছে হেরে মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে ভারত। তবে রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে প্রায় ১ ঘণ্টা ম্যাচ খেলেনি নেপাল। তাতেই ছন্দপতন হয় ভারতের মেয়েদের। গোটা ঘটনায় নিজেদের ক্ষোভের কথা জানিয়ে দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি দিচ্ছে এআইএফএফ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দাবি, এর আগে একইরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকে। সঙ্গে এও বলা হয়েছে, ফেডারেশনের কাছে ফুটবলারদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
SAFF championship | নেপাল মহিলা ফুটবল দলের বিরুদ্ধে নালিশ, সাফকে চিঠি এআইএফএফ-এর
শেষ আপডেট:

