Saif Ali Khan | আহত সইফকে নিয়ে হাসপাতালে ছোটেন, অটোচালককে দেখেই জড়িয়ে ধরলেন অভিনেতা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত বুধবার নিজের বাড়িতেই ছুরিকাহত হয়েছিলেন অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। তারপর রক্তাক্ত সইফকে অটোতে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন চালক ভজন সিং রানা (Bhajan Singh Rana)। সকলের কাছে সেই চালক এখন ‘রিয়েল লাইফ হিরো’। এবার সেই অটোচালকের (Auto driver) সঙ্গে খোদ দেখা করলেন সইফ। দেখা মাত্রই ভজনকে জড়িয়েও (Hugged) ধরেন অভিনেতা। সইফের মা শর্মিলা ঠাকুরও ভজনকে ধন্যবাদ জানান।

জানা গিয়েছে, মঙ্গলবার হাসপাতালেই সইফের সঙ্গে দেখা করেন অটোচালক ভজন। অভিনেতা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে মিনিট পাঁচেক কথাবার্তা হয় তাঁদের মধ্যে। সইফ ভজনকে জড়িয়ে ধরে তাঁর ভালো কাজের জন্য ধন্যবাদ জানান। সোশ্যাল মিডিয়ায় তাঁদের সাক্ষাতের ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ভজনের কাঁধে হাত রেখে ছবিতে পোজও দিয়েছেন সইফ।

সইফের উপর হামলার ঘটনা নিয়ে ভজন সিং রানা বলেন, ‘সেদিন রাতে আমি অটো চালিয়ে যাচ্ছিলাম। তখন আচমকাই দেখি এক মহিলা আমাকে চিৎকার করে ডাকছেন। সামনে যেতেই রক্তাক্ত অবস্থায় থাকা সইফ আলি খান অটোতে উঠে বসেন। প্রথমে আমি বুঝতে পারিনি যে উনি সইফ। আমরা ৮-১০ মিনিটের মধ্যেই হাসপাতালে পৌঁছে যাই। সেই সময় তাঁর ঘাড় এবং পিঠ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তাঁর সাদা কুর্তা লাল হয়ে গিয়েছিল রক্তে ভিজে। আমি কোনও ভাড়াও নিইনি সেই সময়। দুঃসময়ে তাঁকে সাহায্য করতে পারায় আমারও ভালো লাগছে।’ তিনি আরও বলেন, ‘সইফের সঙ্গে দেখা করতে গিয়ে দেখলাম তাঁর পরিবারও সেখানে উপস্থিত রয়েছে। সকলেই আমাকে ভীষণ সম্মান দিয়েছেন। আমি সইফকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার কথা বললাম। আমি আগেও তাঁর প্রার্থনা করেছিলাম এবং তা চালিয়েও যাব।’ বলিউড সূত্রে খবর, ইতিমধ্যেই অটোচালককে তাঁর এই ভালো কাজের জন্য এক সংস্থার তরফে নগদ ১১ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mouni Roy-Suraj Nambiar Separation | ভাঙল চার বছরের সংসার, বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন মৌনী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল।...

Locket Chatterjee | ‘কারও পেটে লাথি পড়তে দেব না’! হুঙ্কার লকেটের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদল...

Anushka Sharma | কামব্যাক ভিডিওতেই ট্রোলড অনুষ্কা! প্লাস্টিক সার্জারি না বয়সের ছাপ? বিরাট-ঘরণিকে দেখে চিনতেই পারছেন না ভক্তরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’...

Mouni Roy | সংসারে ভাঙনের সুর? বিচ্ছেদের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন মৌনী রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়...