MP Salary Hike | বেতন বাড়ল সাংসদদের! এখন থেকে কত টাকা পাবেন?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতেই সুখবর। বেতন বাড়ল সাংসদদের (MP Salary Hike)। সঙ্গে বাড়ল পেনশন ও দৈনিক ভাতা। দীর্ঘ সাত বছর পর  বেতন বৃদ্ধি পেতেই খুশি সাংসদেরা।

এবার এক নজরে দেখে নেওয়া যাক সাংসদদের বেতন এবং ভাতা কত হল? বর্তমানে সাংসদদের বেতন ১,০০,০০০ টাকা। তা বেড়ে দাঁড়াল ১,২৪,০০০-এ। একলাফে ২৪ হাজার টাকা বাড়ল। অন্যদিকে, বর্তমানে সাংসদদের দৈনিক ভাতা ২,০০০ টাকা করে। সেটা বেড়ে হল ২,৫০০ টাকা। এছাড়াও বর্তমান ও প্রাক্তন সাংসদদের মাসিক পেনশন (Pension) ২৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩১,০০০ টাকা করা হয়েছে।

উল্লেখ্য, বর্ধিত বেতন কার্যকর হবে ২০২৩ সালের ১ এপ্রিল (April) থেকে। অর্থাৎ ওই সময় থেকে যা বর্ধিত বেতন পাওয়ার কথা, তা এরিয়ার হিসেবে দিয়ে দেওয়া হবে সাংসদদের। সাংসদদের বেতন, ভাতা ও পেনশন আইন, ১৯৫৪ অনুযায়ী করা হয়েছে বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...