ইষ্টবেঙ্গলের আজীবন সদস্যপদ পেলেন সলমন খান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউড তারকা সলমন খানকে আজীবনের সদস্যপদ দিল ইষ্টবেঙ্গল ক্লাব। শনিবার পশ্চিমঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সংবর্ধনা দিলেন ভাইজানকে। সারা সন্ধ্যা নাচে গানে মাতিয়ে রেখেছেন সলমন খান। তাঁর সঙ্গে মঞ্চে পা মিলিয়েছেন বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে, সোনাক্ষী সিনহা ও জ্যাকলিন ফার্নান্ডেজ। এছাড়া গান গেয়েছেন গুরু রান্ধোয়া। শনিবার সন্ধ্যায় চাঁদের হাট বসেছিল ইষ্টবেঙ্গল তাঁবুতে।

প্রসঙ্গত, ১৩ বছর পর কলকাতায় এলেন সলমন খান। মূলত ইষ্টবেঙ্গল ক্লাবের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতেই এসেছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে যান সলমন। সেখানে অভিনেতাকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। বেশ অনেকক্ষণ কথাবার্তাও চলে তাঁদের। পরবর্তীতে ইষ্টবেঙ্গলের অনুষ্ঠানে যোগ দেন সলমন। সেখানে ইষ্টবেঙ্গল ক্লাবের কর্তারা তাঁকে আজীবনের সদস্যপদ দেন। পাশাপাশি তাঁর হাতে ইষ্টবেঙ্গলের জার্সিও তুলে দেন।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Humayun Kabir | কুরবানি নির্দেশিকার বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা! মুর্শিদাবাদে ফিরেই চরম হুঁশিয়ারি বিধায়ক হুমায়ুন কবিরের

পরাগ মজুমদার,বহরমপুর: কলকাতা থেকে বিধানসভার অধিবেশনে যোগ দিয়ে  নিজের...

Mouni Roy | দিশার সঙ্গেই কি তবে নতুন জীবন শুরু করছেন মৌনী রায়? ইস্কন মন্দিরের ভাইরাল ছবির আসল সত্য ফাঁস!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিপাড়া থেকে বলিউড— এই মুহূর্তে...

Hardik Pandya | উদয়পুরেই চার হাত এক হচ্ছে! হার্দিক-মাহিকার বিয়ের খবরে তোলপাড় নেটপাড়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে ফের জোর...

CBSE Three Language Formula | সিবিএসই স্কুলে এবার ৩টি ভাষা শেখা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ মেনেই...