১৩ বছর পর কলকাতায় সলমন, কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

শেষ আপডেট:

কালীঘাট: মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের বাড়িতে এলেন বলিউড অভিনেতা সলমন খান। শনিবার বিকেলে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছোন তিনি। অভিনেতাকে উত্তরীয় পরিয়ে বাড়িতে নিয়ে যান মমতা।

দীর্ঘ ১৩ বছর পর কলকাতায় এলেন অভিনেতা। এদিনই তাঁর কলকাতায় শো রয়েছে। জানা গিয়েছে, এদিন সলমনের অনুষ্ঠানে যোগ দেবেন বলিউডের আরও একাধিক তারকা। শোয়ের টিকিটের চাহিদা ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে। কলকাতার অনুষ্ঠান নিয়ে সলমন একটি ভিডিও পোস্টও করেছেন।

দীর্ঘদিন টালবাহানার পরে ইস্টবেঙ্গল ক্লাবের মাঠকেই সলমনের শোয়ের কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল মাঠের ব্যবস্থাপনা, নিরাপত্তার কড়াকড়ি সমস্ত কিছুই খতিয়ে দেখা হয়েছে। এদিনের অনুষ্ঠানে থাকবেন অভিনেত্রী পূজা হেগড়ে, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা এবং পপতারকা গুরু রন্ধাওয়া।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Pakistan Army Camp Attack | পাক সেনাছাউনিতে হামলা, মৃত অন্তত ১৫ সেনা, দায় স্বাকীর টিটিপি-র 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আবারও বড় জঙ্গি হামলায় রক্তাক্ত...

High Court | ‘আইন না মেনে ভাঙা যাবে না’, তপসিয়া কাণ্ডে আগের সরকারের ‘নিষ্ক্রিয়তা’র উল্লেখ করে নির্দেশ কলকাতা হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তিলজলা থানা এলাকার তপসিয়ায় অগ্নিকাণ্ড...

Monsoon Update | সঠিক সময়ই বর্ষার এন্ট্রি! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কি তবে শুধুই অস্বস্তি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তীব্র দাবদাহের মাঝেই অবশেষে স্বস্তির...

CM Shuvendu Adhikari | ভোটে জিতেই ঘরছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর, তবে জুড়লেন ‘একুশের’ শর্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচন (WB Assembly...