Salman Khan | পহেলগাঁওয়ে হামলার জের, ব্রিটেনে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ স্থগিত করলেন সলমন  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর আতঙ্কে রয়েছে দেশবাসী। সেই সঙ্গে এই নৃশংস হত্যালীলার প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ নাগরিক থেকে শুরু করে তারকারা। বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan) এই হামলার কড়া নিন্দা করেছিলেন আগেই। এই আবহেই এবার নিজের ব্রিটেন সফর (UK Tour) স্থগিত করলেন অভিনেতা।

আগামী ৪ ও ৫ মে ইংল্যান্ডে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ (The Bollywood Big One show) নামে একটি অনুষ্ঠান করার কথা ছিল সলমনের। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার সোমবার এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার ঘোষণা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতা লিখেছেন, “কাশ্মীরে সাম্প্রতিক ঘটনায় আমরা মর্মাহত। তাই আগামী ৪ এবং ৫ মে ম্যানচেস্টার এবং লন্ডনে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ স্থগিত করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানি, আমাদের অনুরাগীরা এই অনুষ্ঠান দেখার জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু আমরা মনে করি এই শোকের সময়ে এই অনুষ্ঠান স্থগিত রাখাই সঠিক সিদ্ধান্ত। এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আপনাদের সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।” পরবর্তীতে অনুষ্ঠানটি কবে হবে, তা নিশ্চিত করা হয়নি এখনও। তবে খুব শীঘ্রই যে নতুন তারিখ ঘোষণা করা হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। সলমনের পাশাপাশি এই অনুষ্ঠানে সারা আলি খান, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, দিশা পাটানি, সুনীল গ্রোভারের মতো তারকাদের থাকার কথা ছিল।

উল্লেখ্য, পহেলগাঁওয়ের হামলার আবহে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল সহ বেশ কয়েকজন তারকা ইতিমধ্যেই নিজেদের কনসার্ট বাতিল করেছেন। শ্রেয়া আশ্বস্ত করেছেন যে, যারা এই কনসার্টের টিকিট কিনেছিলেন, তাঁদের টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। এবার নিজের শো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন সলমনও।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mouni Roy | সংসারে ভাঙনের সুর? বিচ্ছেদের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন মৌনী রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়...

Leena Gangopadhyay | মেয়াদ শেষ হয়নি এখনও, তার আগেই মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ নয় বছরের যাত্রায় ইতি...

Diljit Dosanjh | বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ! ম্যানেজারের বাড়িতে গুলি চালিয়ে দায় স্বীকার দুষ্কৃতীদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের বিষ্ণোই আতঙ্কে কাঁপছে বিনোদন...

Vijay | মুখ্যমন্ত্রী হয়েই কি ‘প্রেমিকা’ তৃষার জন্য বিশেষ উপহার? বিজয়ের সিদ্ধান্তে তুঙ্গে জল্পনা!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতির ময়দানে তিনি এখন 'থালাইভা'।...