Samantha Ruth Prabhu | চুপিসারে দ্বিতীয় বিয়ে সম্পন্ন! সাতপাকে বাঁধা পড়লেন সামান্থা-রাজ? জল্পনা তুঙ্গে   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্পর্কের গুঞ্জন ছিল দীর্ঘদিন ধরেই। এবার বলিউডের সেই জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুর (Raj Nidimoru) সঙ্গেই চুপিসারে দ্বিতীয় বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। বিনোদনজগতে এনিয়ে জল্পনা তুঙ্গে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সকালেই তামিলনাডুর কোয়েম্বাটোরে (Coimbatore) লিঙ্গ ভৈরবী মন্দিরে (Linga Bhairavi Temple) চার হাত এক হয়েছে সামান্থা ও রাজের। মন্দিরটি রয়েছে ইশা ফাউন্ডেশনের অন্দরে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের উপস্থিতিতে ছিমছামভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে তাঁদের। বিয়েতে শুধুমাত্র ৩০ জনই উপস্থিত ছিলেন। শোনা যাচ্ছে, বিয়েতে সামান্থা পরেছিলেন লাল শাড়ি। আর রাজ পরেছিলেন দক্ষিণ ভারতীয় পোশাক। হিন্দু রীতিতেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে খবর।

২০২৪ সাল থেকে সামান্থা ও রাজের প্রেমের গুঞ্জন শুরু হয়। রাজের সঙ্গে বেশ কয়েকটি ছবিও প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। তারপর থেকেই প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়। যদিও সামান্থা বা রাজ কখনই তাঁদের প্রেমের গুঞ্জনে সিলমোহর দেননি।

উল্লেখ্য, সামান্থা এবং রাজ উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সামান্থা। কিন্তু ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। গত বছরই নাগা ফের বিয়ে করেন শোভিতা ধূলিপালাকে। অন্যদিকে, ২০১৫ সালে শ্যামলী দের সঙ্গে বিয়ে হয়েছিল রাজের। ২০২২ সালে তাঁদেরও বিচ্ছেদ হয়।

এদিকে, গতকালই রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন। তাতে লেখা ছিল, ‘বেপরোয়া মানুষজন বেপরোয়া সিদ্ধান্তই নেন।’ যা প্রকাশ্যে আসার পরই সামান্থা ও রাজের বিয়ের গুঞ্জন আরও বাড়ে। তবে তাঁদের বিয়ের খবরে খুশি অনুরাগীরা। যদিও সামান্থা ও রাজ দুজনের তরফেই বিয়ের খবরটি এখনও নিশ্চিত করা হয়নি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...

Siliguri | অপসারিত শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ দিলীপ বর্মন

শিলিগুড়ি: অপসারিত শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের মেয়র পারিষদ দিলীপ বর্মন।...

Samsi | পুলিশি তৎপরতায় বড় সাফল্য! চাঁচলের খেলনপুরে অস্ত্রসহ হাতেনাতে ধরা পড়ল যুবক

সামসী: ভোট-পরবর্তী পরিস্থিতিতে মালদা জেলাজুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে কোমর...