Sanchar Saathi | ‘সঞ্চার সাথী’ অ্যাপ স্মার্টফোনে বাধ্যতামূলক নয়! বিতর্ক বাড়তেই স্পষ্ট করল কেন্দ্র

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমস্ত স্মার্টফোনে রাষ্ট্র-পরিচালিত সাইবার নিরাপত্তা অ্যাপ ‘সঞ্চার সাথী’ (Sanchar Saathi) থাকা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্র। আর এরপরেই শুরু হয় হয়েছে তুমুল বিতর্ক। তবে বিতর্ক বাড়তেই এবার মুখ খুলল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) স্পষ্ট জানিয়েছেন, ‘সঞ্চার সাথী’ অ্যাপ স্মার্টফোনে রাখা বাধ্যতামূলক নয়, এটা সম্পূর্ণ ঐচ্ছিক।

এদিন সকালে সংসদ চত্বরে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আপনি যদি চান তাহলে সঞ্চার সাথী ফোনে অ্যাক্টিভেট করবেন। না চাইলে করবেন না। যদি আপনি ফোনে অ্যাপটি না রাখতে চান তবে ডিলিট করে দিতে পারেন। এই অ্যাপ ফোনে থাকা বাধ্যতামূলক নয়। এটি ঐচ্ছিক।’ কেন্দ্রের এই সিদ্ধান্তের পেছনে গোপনে নজরদারি চালানোর কোনও উদ্দেশ্য নেই বলেই জানিয়েছেন জ্যোতিরাদিত্য।

উল্লেখ্য, সাইবার নিরাপত্তা জোরদার করতে এবং টেলিকম প্রতারণা মোকাবিলায় সম্প্রতি এই নতুন নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। ওই নির্দেশিকায় বলা হয়েছিল, দেশের সমস্ত মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে স্মার্টফোনে সরকারি অ্যাপ ‘সঞ্চার সাথী’ আগে থেকে ইনস্টল করার বিষয়টি নিশ্চিত করতে হবে। যে মোবাইলগুলি ইতিমধ্যেই বাজারে এসে গিয়েছে, সেগুলিতেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে ওই সরকারি অ্যাপটি প্রবেশ করানোর কথা বলা হয়েছিল। এনিয়ে ৯০ দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। যাতে ওই অ্যাপ ডিলিট না করা যায়, সেই ব্যবস্থা রাখার নির্দেশও রয়েছে বলেও শোনা যাচ্ছিল। যা নিয়ে আপত্তি তোলেন বিরোধীরা। সাইবার নিরাপত্তা বৃদ্ধির আড়ালে জনসাধারণের উপর নজরদারি চালানো হবে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল। অতীতের পেগাসাস বিতর্কের প্রসঙ্গও ফের সামনে এনেছেন বিরোধীরা। কিন্তু বিরোধীদের সমালোচনার মুখে এবার কেন্দ্রের সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Calcutta High Court | চন্দ্রকোনায় কনভয়ে ‘হামলা’! সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু, মিলল মামলার অনুমতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। পশ্চিম...

Bangladesh | জেলবন্দি অবস্থায় মৃত্যু বাংলাদেশি গায়ক-আওয়ামি লিগ নেতা প্রলয় চাকীর! চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার বাংলাদেশে (Bangladesh) জেলবন্দি অবস্থায়...

Telangana | বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করলেই বেতন ছাঁটাই! নজিরবিহীন সিদ্ধান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃদ্ধ বাবা-মায়ের (Elder parents) প্রতি...

US-Iran Tariff | ইরানের সঙ্গে বাণিজ্য করলেই ২৫ শতাংশ শুল্ক! চরম হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি...