মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

Sanchar Sathi | মোবাইলে ‘প্রি ইনস্টল’ করা থাকবে না ‘সঞ্চার সাথী’ অ্যাপ, চাপের মুখে পিছু হঠল কেন্দ্র

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মোবাইলে ‘সঞ্চার সাথী’ (Sanchar Sathi) অ্যাপের প্রি ইনস্টলেশন বাধ্যতামূলক নয়। দেশজুড়ে তুমুল বিতর্কের মধ্যেই ‘সঞ্চার সাথী’ নিয়ে আগের নির্দেশিকা প্রত্যাহার করে নিল কেন্দ্র। কোনও গ্রাহক চাইলে নিজে থেকে ইনস্টল করবেন আর পাঁচটা সাধারণ অ্যাপের মতো। অর্থাৎ মোবাইলে আগে থেকে আর ইনস্টল করা থাকবে না ‘সঞ্চার সাথী’ অ্যাপ। অথচ প্রথমে মৌখিকভাবে কেন্দ্র মোবাইল সংস্থাগুলিকে জানিয়ে দেয়, প্রতিটি স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করতে হবে সাইবার নিরাপত্তা অ্যাপ। চাইলেও যা ডিলিট করতে পারবেন না গ্রাহকরা। ৯০ দিনের মধ্যে যে সব নতুন স্মার্ট ফোন বাজারে আসবে, সেগুলিতে অ্যাপটি প্রি লোড করতে হবে। তবে এখন আর তার প্রয়োজন নেই। গতকালই সংসদে আলোচনার সময় টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, ‘সরকার এক্ষেত্রে পরামর্শ মোতাবেক প্রয়োজনীয় সংশোধন করতে আগ্রহী।  সিন্ধিয়া আগেই জানিয়েছিলেন, অ্যাপের মাধ্যমে নজরদারি সম্ভব নয়, কখনও হবেও না।’

অ্যাপ আনার পেছনে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের যুক্তি ছিল, সাইবার প্রতারণায় সাধারণ মানুষ লক্ষ লক্ষ টাকা হারাচ্ছে প্রতিনিয়ত। এই অ্যাপ থাকলে সন্দেহজনক ফোন, ভিডিও কলকে চিহ্নিত করে সতর্ক করার ব্যবস্থা থাকবে। সুতরাং এই উদ্যোগ নাগরিকদের উপকারের জন্য। কিন্তু এই অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত পরিসরে নজরদারি চালাতে চাইছে কেন্দ্র। তারপরই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, এই অ্যাপ মোবাইলে ইনস্টল থাকা বাধ্যতামূলক নয়। তিনি বলেন, ‘অপপ্রচার হচ্ছে। যে কোনও প্রি ইনস্টলড অ্যাপের মতোই এই অ্যাপও ইচ্ছা হলে গ্রাহকরা আনইনস্টল করে দিতে পারবে। তারা চাইলে ইনঅ্যাকটিভও করে রাখতে পারবে। এই অ্যাপ  ব্যবহার করা ঐচ্ছিক। বাধ্যতামূলক নয়।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Japan | জাপানে শক্তিশালী ভূমিকম্প, আঘাত হানতে পারে সুনামি! দ্রুত পদক্ষেপ সরকারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার জাপানের উত্তর উপকূলে আঘাত...

Goa Night club Fire | ছিলেন রাঁধুনি! বাগডোগরার যুবকের মৃত্যুতে গোয়ার নাইটক্লাবের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

শিলিগুড়ি: রবিবার রাতে গোয়ার নাইট ক্লাবে আগুন (Goa Night...

Zelenskyy India Visit | পুতিন ফিরতেই জল্পনা তুঙ্গে! ভারতে পা রাখছেন জেলেনস্কি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় ৩ বছর ধরে চলতে...

Bangladesh | হিন্দু মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে নৃশংসভাবে খুন! ঘর থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য বাংলাদেশে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) হিন্দু মুক্তিযোদ্ধা ও...