Sandeshkhali Rape | কসবার পর সন্দেশখালি! নাবালিকাকে ধর্ষণ বান্ধবীর বাবার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কসবা গণধর্ষণ কাণ্ডের জেরে তোলপাড় রাজ্য। এই পরিস্থিতিতে ফের সামনে এলো ধর্ষণের ঘটনা! এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ তার বান্ধবীর বাবার বিরুদ্ধে (Sandeshkhali Rape)। ঘটনাটি ঘটেছে সন্দেশখালির ন্যাজাট থানা এলাকায়। নির্যাতিতা নাবালিকার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পলাতক অভিযুক্ত।

নির্যাতিতা নাবালিকার (Minor Girl) বাবা-মা কর্মসূত্রে বাইরে থাকেন। ন্যাজাট থানার আগারআটি গ্রামে মামার বাড়িতে থাকত নাবালিকা। গতকাল গ্রামের এক নির্জন জায়গায় বান্ধবীর বাবা ওই নাবালিকাকে যৌন নির্যাতন করেন। ঠিক সে সময় পাশ দিয়ে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন মহিলা। তাঁরা ওই নাবালিকার কান্না শুনতে পান। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়ে নাবালিকাকে উদ্ধার করেন। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত। এরপর স্থানীয়েরাই নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন ওই নাবালিকা।

জানা গেছে অভিযুক্ত ব্যক্তি আইএসএফ (ISF) সমর্থক। এ প্রসঙ্গে আইএসএফের বসিরহাট সাংগঠনিক জেলার যুগ্ম সম্পাদক মুসা করিম বলেন, ‘সন্দেশখালিতে তৃণমূল পিছিয়ে রয়েছে বলেই আইএসএফকে বদনাম করার জন্য ইচ্ছাকৃত ভাবে তাঁদের দলের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে।  এই ঘটনার সঙ্গে আইএসএফের কোন কর্মী বা সমর্থকের যোগ নেই।’

ইতিমধ্যেই ওই নাবালিকার পরিবারের তরফে ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতিতার পরিবার দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি আগেও বহুবার এমন কাণ্ড ঘটিয়েছেন। কাউকে কিছু বললে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। যদিও পুলিশের পক্ষ থেকে সব রকমভাবে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CPM MLA Mustafizur Rahman | ‘বিরোধীদের কণ্ঠস্বর যেন চাপা না পড়ে,’ বিধানসভার ঐতিহ্য মনে করিয়ে বার্তা একমাত্র সিপিএম বিধায়কের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একুশের নির্বাচনে শূন্য হওয়ার পর,...

RG Kar Case | আরজি কর কাণ্ড! বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি কর মেডিকেল কলেজের (RG...