Satabdi Roy | ‘কেষ্টদার সঙ্গে দেখা করতে তিহাড়ে যাব’, তারাপীঠে পুজো দিয়ে ইচ্ছাপ্রকাশ শতাব্দীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরু পাচার মামলায় বর্তমানে তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এই প্রথমবার নির্বাচনে ‘কেষ্টহীন’ ছিল বীরভূম। তবে তা ভোটের ফলাফলে কোনও প্রভাব ফেলেনি বললেই চলে। কারণ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে চতুর্থবারের মতো সাংসদ হয়েছেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায় (Satabdi Roy)। অনুব্রতকে ছাড়া নির্বাচনে জয় আসবে কিনা তা নিয়ে সংশয়ে ছিল শাসক দল। তবে সব সংশয় উড়িয়ে জয়ের মুখ দেখেছে তৃণমূল। আর ভোটে জিতেই বুধবার সকালে তারাপীঠে (Tarapith) পুজো দেন শতাব্দী। এমনকি তিহাড়ে (Tihar) গিয়ে অনুব্রতর সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

এবারে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই জোরকদমে প্রচার চালিয়েছেন শতাব্দী। তীব্র গরমের মধ্যেও গ্রামের পর গ্রাম ঘুরে জনসংযোগ সেরেছেন। পরিশ্রমের ফলও পেয়েছেন তিনি। এদিন পুজো দিয়ে বের হওয়ার পর শতাব্দী বলেন, ‘তারা মায়ের আশীর্বাদেই আমি এতগুলো বছর বীরভূমে কাটাতে পারলাম। প্রত্যেকে খুব পরিশ্রম করেছেন। আবারও নতুন করে কৃতজ্ঞতা জানাই বীরভূমবাসীকে।’ তারপরই অনুব্রতর সঙ্গে দেখা করার কথা জানান তিনি।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে বোলপুরের গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। প্রথমে বেশ কয়েকদিন আসানসোলের সংশোধনাগারে ছিলেন তিনি। তবে বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি অনুব্রত।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...