Satellites | ভারতের নিরাপত্তায় ইসরোর ১০ উপগ্রহ

শেষ আপডেট:

ইম্ফল: ভারতের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ১০টি উপগ্রহ (Satellites) একটানা ২৪ ঘণ্টা কাজ করছে বলে জানালেন ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন (V. Narayanan)।

রবিবার মণিপুরের (Manipur) ইম্ফলে কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে নারায়ণন বলেন, ‘ভারত আজ মহাকাশেও শক্তিধর হয়ে উঠেছে। ২০৪০ সালের মধ্যে আমাদের দেশের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি হয়ে যাবে।’ তিনি জানান, এখনও পর্যন্ত ভারতের মাধ্যমে ৩৪টি দেশের ৪৩৩টি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। এর মধ্যে ১০টি উপগ্রহ দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কৌশলগত উদ্দেশ্যে সর্বক্ষণ কাজ করছে।

ইসরো (ISRO) প্রধান বলেন, ‘আমাদের পড়শিদের কথা আপনারা সকলেই জানেন। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃত্রিম উপগ্রহগুলির সাহায্য নিতেই হবে।’ তাঁর কথায়, ‘আমাদের দেশের ৭ হাজার কিলোমিটার দীর্ঘ উপকূল ও উত্তরের সীমান্ত নজরে রাখতে উপগ্রহ ও ড্রোন প্রযুক্তির ব্যবহার ছাড়া কোনও উপায় নেই।’ তাঁর মতে, দেশের সুরক্ষা নিশ্চিত করার জন্য কৃত্রিম উপগ্রহ এবং ড্রোন প্রযুক্তির প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

Categories
Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu government crisis | যে কোনো সময় পতন! তামিলনাড়ুতে ভোট-প্রস্তুতির ডাক স্ট্যালিনের, নড়বড়ে বিজয়ের কুর্সি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণী রাজনীতির অলিন্দে এবার চরম...

Chickens Neck | সুরক্ষায় মাস্টারস্ট্রোক, ‘চিকেনস নেক’ মজবুত করতে ১২০ একর জমি কেন্দ্রকে দিচ্ছে রাজ্য সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশের নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে...