Nabanna Abhiyan | মুক্তি পেলেন ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর অন্যতম আহ্বায়ক সায়ন লাহিড়ী, ধন্যবাদ জানালেন শুভেন্দুকে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ ডিজিটাল ডেস্ক: সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মহামান্য আদালতের সাফ নির্দেশ ছিল,  আজ অর্থাৎ শনিবার দুপুর ২টোর মধ্যে মুক্তি দিতে হবে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর অন্যতম আহ্বায়ক সায়ন লাহিড়ীকে। আদালতের দেওয়া সময়ের আগেই মুক্তি পেলেন সায়ন লাহিড়ী। এদিন দুপুর ১টা ৪১ মিনিট নাগাদ তিনি মুক্তি পান। মুক্তি পেতেই তাঁর প্রথম প্রতিক্রিয়া, ‘আমাদের পক্ষে রায় দেওয়ার জন্য হাইকোর্টের প্রতি আমি চির কৃতজ্ঞ।’ পাশাপাশি ধন্যবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সায়ন লাহিড়ীকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন। আজ মুক্তি পেতেই সংবাদ মাধ্যমের সামনে সায়ন বলেন, ‘আমাদের পক্ষে রায় দেওয়ার জন্য হাইকোর্টের প্রতি আমি চির কৃতজ্ঞ। পাশাপাশি ধন্যবাদ জানাই শুভেন্দু অধিকারীকে। তিনি শুরু থেকেই আমার পাশে ছিলেন।’ অন্যদিকে, সায়ন মুক্তি পেতেই রাজ্যের আনাচে কানাচে জল্পনা শুরু হয়েছে, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। এ প্রসঙ্গে সায়নকে জিজ্ঞেস করা হলে তাঁর স্পষ্ট জবাব, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

প্রসঙ্গত, গত ২৭ অগাস্ট ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকে নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি ছিল  কলকাতা ও হাওড়ায়। এই অভিযানে আহত হন বহু পুলিশ কর্মী। নবান্ন অভিযানে গণ্ডগোল পাকানোর জন্য গ্রেপ্তার করা হয়েছিল সায়নকে। সায়নের গ্রেপ্তারি নিয়ে হাইকোর্টের প্রশ্নবাণে কোণঠাসা হয়েছিল রাজ্য। যদিও রাজ্যের তরফে একাধিক যুক্তি সাজানো হয়েছিল। কিন্তু কোনও যুক্তিই টেকেনি উচ্চ আদালতে। বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়েছিলেন, ‘সায়নকে শনিবার দুপুর ২ টোর মধ্যে মুক্তি দিতে হবে।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Weather Update | দিনে প্যাচপ্যাচে গরম, রাতে ঝড়-বৃষ্টির তাণ্ডব! আবহাওয়ার মেজাজ নিয়ে বড় সতর্কতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোদ আর বৃষ্টির এই লুকোচুরি...

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...

Falta TMC Leader Arrested | ভোটের মুখে ফলতায় চরম উত্তেজনা! মাঝরাতে শ্রীঘরে জাহাঙ্গির ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই...

CM Suvendu Adhikari | অভিষেকের ‘গড়ে’ পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে তুমুল চর্চা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চব্বিশের লোকসভা হোক বা ছাব্বিশের...