Calcutta HC Controversial Verdict | নাবালিকাদের যৌন আচরণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বাতিল

শেষ আপডেট:

নয়াদিল্লি: নাবালিকাদের যৌন আচরণ নিয়ে কলকাতা হাইকোর্টের বিতর্কিত পর্যবেক্ষণ (Calcutta HC Controversial Verdict) মঙ্গলবার খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। স্বতঃপ্রণোদিত মামলার রায়ে অভিযুক্ত তরুণকে দোষী সাব্যস্ত করা নিম্ন আদালতের রায়ও পুনর্বহাল করা হয়েছে। এর আগে নিম্ন আদালতের রায় খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

২০২৩-এর ১৮ অক্টোবর একটি মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ কয়েকটি পর্যবেক্ষণ রাখে, যা নিয়ে বিতর্ক হয়। পরে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছিল।

ঘটনাটি এই। এক কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল এক তরুণের। সম্পর্কে থাকাকালীন ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওঠে তরুণের বিরুদ্ধে। নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেও তাঁকে বেকসুর খালাস করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

পর্যবেক্ষণে হাইকোর্ট জানিয়েছিল, কিশোরীদের যৌন উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত। দু’মিনিটের তৃপ্তির জন্য সেই নিয়ন্ত্রণ হারানো উচিত নয়। আর কিশোরদের উচিত কিশোরী, মহিলা, তাঁদের মর্যাদা এবং শারীরিক স্বাধীনতাকে সম্মান জানানো। পাশাপাশি কিশোর-কিশোরীদের সম্মতিক্রমে সহবাসে পকসো ধারা প্রয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিল হাইকোর্ট।

হাইকোর্টের সেই পর্যবেক্ষণ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় ওক এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ জানায়, কীভাবে রায় লিখতে হবে, তার নির্দেশিকা জারি করা হয়েছে। কিশোর-কিশোরীদের সম্পর্কিত মামলায় বিশেষ সংবেদনশীল এবং সতর্ক থাকতে হবে। দোষীর কী শাস্তি হবে তা ঠিক করতে বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। সেই কমিটি যা সুপারিশ করবে তার ভিত্তিতে শাস্তি হবে দোষীর।

Categories
Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

More like this
Related

Air India Emergency Landing | মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি! ১৯০ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝ-আকাশে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে...

I-PAC Case | সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপ্যাক কাণ্ডে (I-PAC Case) ইডি...

Supreme Court | তদন্তে বাধা ও অসদাচরণের অভিযোগ! রাজীব কুমারকে সাসপেন্ডের দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি ইডির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপ্যাক (I-PAC) তল্লাশি মামলাকে ঘিরে...

Zubeen Garg death | অসমে খুনের মামলা, সিঙ্গাপুরে ‘দুর্ঘটনা’! জুবিন গার্গের মৃত্যু তদন্তে দুই মেরুতে পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় গায়ক জুবিন গার্গের (Zubeen...