শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বেআইনি অস্ত্রের ব্যবহারে আরও কঠোর পদক্ষেপ সুপ্রিম কোর্টের! সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নোটিশ

শেষ আপডেট:

নয়াদিল্লি: এবার বেআইনি অস্ত্রের ব্যবহারে আরও কঠোর পদক্ষেপ সুপ্রিম কোর্টের! ভারতের উত্তর দিকের রাজ্যগুলিতে ক্রমশ বাড়ছে বেআইনি অস্ত্রের ব্যবহার। ফলে নানারকম অপরাধমূলক কার্যকলাপও বাড়ছে। সেই কারণেই আরও কঠোর আইন আনার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।

বুধবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়, এই সমস্যা সমাধানে সরকারকেই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ১৩ এপ্রিল সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নোটিশ পাঠিয়ে বলা হয় বেআইনি অস্ত্রের ব্যবহারের ফলে যে অপরাধগুলি ঘটছে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

বিচারপতি কে এম জোসেফ এবং বি ভি নাগরত্নের বেঞ্চের পর্যবেক্ষণ, বিহার, পঞ্জাব, উত্তরপ্রদেশে বেআইনি অস্ত্র ব্যবহার করে ঘটানো অপরাধের সংখ্যা বেশি। কেন্দ্রের আইনজীবীকে বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, এই সমস্যা দিনে দিনে আরও গুরুতর হচ্ছে। তাই রাজ্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। বেআইনি অস্ত্র কেনা এবং সেই অস্ত্র দিয়ে অপরাধ ঘটানো হলে সংশোধিত অস্ত্র আইনের দ্বারা অন্তত ৩ বছরের কারাদণ্ড হতে পারে। তবে অপরাধের গুরুত্ব বিচার করে কারাদণ্ডের মেয়াদ ৭ বছর পর্যন্তও হতে পারে। কেন এত বেআইনি অস্ত্রের প্রয়োজন পড়ছে তাও খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে বলেও আদালতের তরফে জানানো হয়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade...

Brigade Parade Ground | ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দির! মোদির মঞ্চে এবার কৃষ্টি-সংস্কৃতির ছোঁয়া, ‘থিম পুজো’ বলে কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রিগেডের মঞ্চে এবার আদ্যোপান্ত বাঙালিয়ানা...

US Military Plane Crash Iraq | ইরাকে ভেঙে পড়ল মার্কিন সামরিক বিমান, ৬ জনের মৃত্যু কবুল আমেরিকার, কারণ ঘিরে ধোঁয়াশা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম ইরাকের আকাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে...

Strait of Hormuz Safe Passage | বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ, বন্ধুত্বের হাত বাড়িয়ে হরমুজ প্রণালীতে ভারতকে ‘সেফ প্যাসেজ’ দিল ইরান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের...