School Fee | স্কুল ফি ৪.২৭ লক্ষ! মধ্যবিত্তের জন্য ভালো মানের শিক্ষা কি বিলাসিতা মাত্র?  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারত জুড়ে বেসরকারি স্কুলগুলিতে ক্রমবর্ধমান ফি অভিভাবকদের জন্য একটি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। নিজের সন্তানদের ভালো মানসম্পন্ন শিক্ষা দেওয়ার ক্ষমতা কি নাগালের বাইরে চলে যাচ্ছে মধ্যবিত্তের? অনেক বেসরকারি প্রতিষ্ঠান অত্যধিক টিউশন ফি দাবি করে, সঙ্গে পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ(extracurricular activities),বই এবং পরিবহনের জন্য অতিরিক্ত চার্জ। যা মধ্যবিত্ত পরিবারের ওপর চাপিয়ে দিচ্ছে একটি ভারী আর্থিক বোঝা। এই উদ্বেগগুলি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজন এর আগেও অনেকবার উত্থাপিত করেছেন,তবে পরিস্থিতি পরিবর্তন হয়নি একটুও। এক্স হ্যান্ডেলে করা এক ব্যাক্তির পোস্ট এই কথাটি আবার জনসমক্ষে তুলে ধরেছে যে, মধ্যবিত্তের জন্য “ভালো মানের শিক্ষা একটি বিলাসিতা”।

ঋষভ জৈন(Rishabh Jain) নামের এক ব্যাক্তি তাঁর এক্স হ্যান্ডেলে জয়পুরের(Jaipur) একটি স্কুলের ফি কাঠামোর স্ক্রিনশট শেয়ার করেছেন। তিনি জানান, তাঁর মেয়ের ক্লাস ১-এ ভর্তি হওয়ার জন্য পুরো বছরের খরচের পরিমাণ দাঁড়াচ্ছে ৪.২৭ লক্ষ টাকা। নিজের হতাশা ব্যাক্ত করে তিনি লিখেছেন, “এটি ভারতে মানসম্পন্ন শিক্ষার মূল্য। আপনি বছরে ২০ লক্ষ টাকা উপার্জন করলেও কি তা বহন করতে পারবেন? – না”। এই পোস্টটি স্বাভাবিকভাবেই নজর কেড়েছে বহু নেটিজেনের। ভারতে ভালো মানের শিক্ষা যে মধ্যবিত্তের জন্য একটি বিলাসিতা মাত্র সেই কথাও মেনে নিয়েছেন বহু মানুষ। কেউ কেউ আবার সরকারি স্কুলে পড়ারও পরামর্শ দিয়েছেন।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ISL | ডার্বি ড্রয়েও খেতাবের কাছে লাল-হলুদ! শেষ ম্যাচে ইন্টার কাশীকে হারালেই ইতিহাস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রবাদেই আছে— ‘খেলা শেষ হওয়ার...

Bardhaman | তোলাবাজির বিরুদ্ধে কড়া অ্যাকশন! বর্ধমানে ব্যবসায়ীকে মারধর ও হুমকির অভিযোগে ধৃত ২ তৃণমূল নেতা

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: এক ব্যক্তির কাছে ‘তোলা’ হিসাবে পঞ্চাশ...

Nagrakata | খগেন-শংকরের ওপর হামলার স্থলেই বিজেপির বিজয় উল্লাস, তৃণমূল নেতার বাড়ির সামনে ডিজে বাজিয়ে নাচ!

নাগরাকাটা: বামনডাঙ্গা চা বাগানের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে...

Post-poll violence in Tufanganj | তুফানগঞ্জে তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ! ওড়াল বিজেপি

বক্সিরহাট: ব্যালটের যুদ্ধ মিটেছে প্রায় দুই সপ্তাহ আগে, কিন্তু...